ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে চট্টগ্রামে শিশুদের করোনা সংক্রমণ বাড়ছে: গবেষণা
চট্টগ্রামে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। সম্প্রতি গবেষণার জন্য নির্বাচিত করোনাভাইরাস আক্রান্ত ১২ শিশুর সবাইকে ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত পাওয়া যায়।
১৮ জুলাই ২০২১, ০২:৫৫ অপরাহ্ন
দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়া যায় কিনা আলোচনা করব: দোরাইস্বামী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছেন।
১৮ জুলাই ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন
আজ মৃত্যু ২২৫, শনাক্ত ১১৫৭৮
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১১ হাজার ৫৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৮ জুলাই ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ন
সিলেট বিভাগে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু। একই সময়ে এক হাজার ৮৬৩টি নমুনা পরীক্ষা করে ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৫ শতাংশ।
১৮ জুলাই ২০২১, ১১:০০ পূর্বাহ্ন
র্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেল ৭৮ প্রতিষ্ঠান
কোভিড-১৯ পরীক্ষার জন্য সারাদেশের ৭৮টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট ব্যবহারের অনুমতি পেয়েছে।
১৮ জুলাই ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ন
কোরবানির পশুরহাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি উদ্বেগজনক: স্বাস্থ্য অধিদপ্তর
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে স্থাপিত কোরবানির পশুরহাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন।
১৮ জুলাই ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ন
পাবনা মানসিক হাসপাতালের ১২ রোগী, ৩ চিকিৎসক ও ৭ নার্স করোনায় আক্রান্ত
পাবনা মানসিক হাসপাতালের ১২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি তিন চিকিৎসক ও সাত জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুরে হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডা. মাসুদ রানা সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮ জুলাই ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৩.৮১ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২০৭ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৮১ শতাংশ।
১৮ জুলাই ২০২১, ০৮:৩৬ পূর্বাহ্ন
করোনায় ২৩ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫৫
করোনায় আক্রান্ত হয়ে এবং সংক্রমণের উপসর্গ নিয়ে রংপুর বিভাগ ও খুলনা, রাজশাহী, ময়মনসিংহসহ ২৩ জেলায় এক দিনে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার এই হিসাব জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
১৮ জুলাই ২০২১, ০৭:২৬ পূর্বাহ্ন
আগামীকাল সন্ধ্যায় আসছে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা
কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা আগামীকাল সোমবার সন্ধ্যায় দেশে পৌঁছবে।
১৮ জুলাই ২০২১, ০৭:০০ পূর্বাহ্ন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, শনাক্ত ৩৩.০১ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৮৬২টি নমুনা পরীক্ষা করে ৯৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৩৯ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৩০৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
১৮ জুলাই ২০২১, ০৪:৪৩ পূর্বাহ্ন
মমেক হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ২০
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন।
১৮ জুলাই ২০২১, ০৪:৩০ পূর্বাহ্ন
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন পুরুষ ও নয় জন নারী। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮ জুলাই ২০২১, ০৪:১৩ পূর্বাহ্ন
খুলনায় ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে।
১৮ জুলাই ২০২১, ০৩:৫৮ পূর্বাহ্ন
মেহেরপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ৩০ শতাংশ
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন।
১৮ জুলাই ২০২১, ০৩:৩৮ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ২০.৭৫ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আট জন।
১৮ জুলাই ২০২১, ০৩:০২ পূর্বাহ্ন
১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা নিয়ে বেইজিং ছেড়েছে বিমানের ফ্লাইট
সিনোফার্ম থেকে কেনা করোনা টিকার ১০ লাখ ডোজ নিয়ে চীনের বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
১৭ জুলাই ২০২১, ০২:২৭ অপরাহ্ন
পঞ্চগড়ের এমপি মজাহারুল হক করোনায় আক্রান্ত
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য (এমপি) মজাহারুল হক প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১৭ জুলাই ২০২১, ১২:০৫ অপরাহ্ন
আজ মৃত্যু ২০৪, শনাক্ত ৮৪৮৯
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আট হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৭ জুলাই ২০২১, ১১:২৮ পূর্বাহ্ন
'বাবা আমি চাকরি পেলে তোমাকে আর কষ্ট করা লাগবে না’
করোনায় আক্রান্ত হয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন হোসেন মারা গেছেন৷ সংসারে অভাব-অনটনের মধ্যেই পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন সুমন৷ হাতে টাকা না থাকায় ছেলেকে ভর্তি করতে জমি বিক্রি আর বন্ধক রাখেন বাবা৷ ছেলেকে ঘিরেই ছিল বাবা-মায়ের স্বপ্ন৷ পড়াশোনা শেষ করে বাবা-মায়ের কষ্ট দূর করবে-এমন স্বপ্ন ছিল সুমনের৷ কিন্তু করোনার থাবায় সে স্বপ্ন শেষ হয়ে গেছে।
১৭ জুলাই ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন