‘মনে হচ্ছে ঝড় খুব কাছে চলে এসেছে’
এই মূহুর্তে তৈয়ব উল্লাহ পরিবারের সদস্য ও কিছু প্রতিবেশীদের নিয়ে তাদের নিজস্ব রিসোর্টে আছেন। আজ সকাল পৌনে ১১টার দিকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মনে হচ্ছে ঝড় খুব কাছে চলে এসেছে। হঠাৎ করেই বাতাসের গতি অনেকটা বেড়ে গেছে। সমুদ্র এমনিতেই উত্তাল ছিল। তা আরও বেড়েছে।
১৪ মে ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ন
টেকনাফ থেকে...
টেকনাফে সাগর বিক্ষুব্ধ।
১৪ মে ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন
মোখার ‘পিক আওয়ার’ দুপুর ১২টা-৩টা, ১০০ কিলোমিটার হতে পারে বাতাসের গতি
‘বিকেল ৪টা জোয়ারের সময়। ওই সময় নাফ নদীতে জোয়ারের পরিমাণ ২ দশমিক ৭ মিটার। সেই সময় হলে জলোচ্ছ্বাস ১২ ফুট অতিক্রম করতে পারে,’ আশঙ্কা প্রকাশ করেন তিনি।
১৪ মে ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন
কক্সবাজার থেকে ৪১০ কিলোমিটার দূরে মোখা, চট্টগ্রাম-বরিশাল উপকূলে অগ্রভাগের প্রভাব
চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে।
১৩ মে ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন
বাতাসের বেগ বেড়ে ২২০ কিমি হতে পারে: ভারতের আবহাওয়া দপ্তর
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) পূর্বাভাসে বলেছে, অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় মোখা আজ রাতে আরও শক্তি অর্জন করবে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২১০-২২০ কিলোমিটারে পৌঁছাবে। তবে উপকূলে আঘাত করার সময় বাতাসের বেগ কিছুটা কমবে।
১৩ মে ২০২৩, ০৬:৩১ অপরাহ্ন
চট্টগ্রামের পাহাড় থেকে সরানো হলো ১৫০ পরিবারকে
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ব্যাপক ভূমিধসের আশঙ্কায় চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসকারী ১৫০ পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।
১৩ মে ২০২৩, ০৪:৫৯ অপরাহ্ন
পাহাড়ের ঢাল থেকে লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কায় পাহাড়ের ঢালে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকজনকে কাছের আশ্রয়কেন্দ্রে যেতে বলেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
১৩ মে ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন
ঘূর্ণিঝড় মোখা এগিয়ে আসছে ২২ কিলোমিটার বেগে
অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।
১৩ মে ২০২৩, ০৪:১১ অপরাহ্ন
বরিশাল বিভাগে ১৬ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি
ঘূর্ণিঝড় মোখার প্রস্তুতি হিসেবে বরিশাল বিভাগের জেলাগুলোতে ৩ হাজার ১০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রে ১৬ লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন। এ ছাড়াও, ঘূর্ণিঝড়ের সময় গবাদি পশুদের রক্ষায় প্রস্তুত রাখা হয়েছে ৩৫টি মুজিব কিল্লা।
১৩ মে ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন
চট্টগ্রামে পুলিশের ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষ চালু
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়ার সদর দপ্তর এবং চট্টগ্রাম জেলা পুলিশের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
১৩ মে ২০২৩, ০৩:০৬ অপরাহ্ন
৩৩৩ নম্বরে ডায়াল করে পাওয়া যাবে তথ্য-জরুরি সহায়তা
এই কল টোলমুক্ত হবে বলে জানিয়েছে এ২আই।
১৩ মে ২০২৩, ০২:৫০ অপরাহ্ন
‘ভবন করায় সেন্টমার্টিনের মাটির গভীরে আর প্রবালের অস্তিত্ব নেই, ঝুঁকিও বেশি’
‘নিয়ম অনুযায়ী ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়ার পরপরই নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। কেউ আর কোনোভাবেই আসতে পারবে না। তাদের যদি উদ্ধার করতে হয়, তাহলে এমন কোনো নৌযানের ব্যবস্থা করতে হবে, যেটা এই ধরনের পরিস্থিতি সামাল দিয়ে আসতে পারে।’
১৩ মে ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
টেলিকম, ইন্টারনেট সেবা পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খুলেছে বিটিআরসি
আজ শনিবার এ কন্ট্রোল রুম খোলা হয়।
১৩ মে ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
একদিকে ঝড়ের ভয়, অন্যদিকে চুরি-আতঙ্ক
চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকার এই জেলেপাড়ায় প্রায় দেড় হাজার পরিবারের বাস। এখানকার বাসিন্দাদের ভাষ্য, অতীতে এমন দুর্যোগে অনেকবার আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এসে দেখেছেন ঘরে কিছুই নেই। সব চুরি হয়ে গেছে।
১৩ মে ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন
‘৫টার পর থেকেই হয়ত নেটওয়ার্কের বাইরে চলে যাব’
‘এখন বৃষ্টি নেই, কিন্তু প্রচণ্ড বাতাস আছে। সাগরও প্রচণ্ড উত্তাল। এখন জোয়ার চলছে। আরও দেড় ঘণ্টা জোয়ার থাকবে। ভাটার সময় যে শান্ত হবে, তাও তো না। আমরা তো ঘূর্ণিঝড়ের পেটের মধ্যে।’
১৩ মে ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন
রোববার বিকেল ৪টার মধ্যে আঘাত হানার আশঙ্কা, ঝুঁকিতে টেকনাফ-সেন্টমার্টিন
আগামীকাল দুপুর ৩টা থেকে বিকেল ৪টার মধ্যে বড় অংশ আঘাত হানার সম্ভাবনা ৯০ শতাংশ
১৩ মে ২০২৩, ০৯:৩২ পূর্বাহ্ন
চট্টগ্রামে রান্নার চুলায় গ্যাস সংকট, ভোগান্তি
ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালে শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রামের বিভিন্ন বাসাবাড়িতে শনিবার ভোর থেকে রান্নার চুলায় গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
১৩ মে ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন
সেন্টমার্টিনে কোনো পর্যটক আটকে নেই: টেকনাফ ইউএনও
টেকনাফ-সেন্টমার্টিন রুটে গত ৩০ এপ্রিল থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ আছে।
১৩ মে ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন
উপকূলের ৪০০ কিলোমিটারের ভেতরে এলে গতি বাড়বে ঝড়ের
উপকূলের ৪০০ কিলোমিটারের ভেতরে এলে ঘূর্ণিঝড় মোখার গতি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি বর্তমানে ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে এগিয়ে আসছে।
১৩ মে ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন
বেড়েছে লোডশেডিং, ঢাকাতেও অনেক জায়গায় বিদ্যুৎ নেই
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১২টায় সারা দেশে ১,২৫৩ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে, যেটা বেড়ে শনিবার ভোর ৫টার দিকে দাঁড়িয়েছে ১,৮২৫ মেগাওয়াটে।
১৩ মে ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন