কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
শনিবার সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
৭ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
কুয়াকাটা সৈকতে মৃত জেলিফিশ, উদ্বেগে জেলে-পরিবেশবিদরা
মঙ্গলবার সকালে তিন নদীর মোহনা, চর বিজয়, গঙ্গামতির চর, লেবুর বন, কাউয়ার চর ও ফাতরার বনসহ সৈকতের বিভিন্ন স্থানে এসব মৃত জেলিফিশ পড়ে থাকতে দেখা যায়।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
প্রশাসন ‘ম্যানেজ করেই’ সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন
স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানান, বালু তোলার কারণে পারের ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। এ ছাড়াও, পানি দূষিত হয়ে তীরবর্তী মানুষদের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
২ জানুয়ারি ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
আড়িয়াল বিলে অবৈধ আবাসন প্রকল্প নিয়ে সংসদীয় কমিটির উদ্বেগ
‘আড়িয়াল বিল হচ্ছে প্রাকৃতিক জলাশয়। সেখানে তো কোনো হাউজিং বা রিয়াল এস্টেট গড়ে উঠতে পারে না।’
৩০ জুলাই ২০২৩, ০৫:২০ অপরাহ্ন
বাংলাদেশে বায়ু দূষণে ২০১৯ সালে মারা গেছেন অন্তত ৭৮১৪৫ জন
বায়ু দূষণের কারণে ২০১৯ সালে বাংলাদেশে অন্তত ৭৮ হাজার ১৪৫ জন মারা গেছেন। অথচ, এই খাতে ২০১৯ সালে জিডিপির প্রায় ৩ দশমিক ৯ থেকে ৪ দশমিক ৪ শতাংশ ব্যয় করে বাংলাদেশ।
৪ ডিসেম্বর ২০২২, ০৫:৪৭ পূর্বাহ্ন
‘জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের প্রতিশ্রুত সহযোগিতা পাচ্ছি না’
ওইসিডিভুক্ত রাষ্ট্রগুলোর উন্নয়নের প্রভাবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশও প্রতিশ্রুত সহযোগিতা পাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
২৩ নভেম্বর ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন
৭ দিনে ধরলার উদরে অন্তত ১৫০ বিঘা জমি, দিশেহারা কৃষক
লালমনিরহাট সদর উপজেলার বনগ্রাম এলাকায় প্রায় ১ কিলোমিটারজুড়ে চলছে ধরলা নদীর ভাঙন। প্রতিনিয়ত নদীগর্ভে চলে যাচ্ছে ফসলি জমি, ভাঙন হুমকিতে রয়েছে শতাধিক বসতভিটা।
১৩ নভেম্বর ২০২২, ০৩:১০ পূর্বাহ্ন
বেড়িবাঁধে ধস, কলাপাড়ায় ১০ হাজার একর জমির আমন নষ্টের আশঙ্কা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জালালপুর গ্রামে অন্তত ৩০ মিটার বেড়িবাঁধ আন্ধারমানিক নদীতে ধসে গেছে। বাঁধের স্লোপও ভাঙনের হুমকিতে। জোয়ারের লবণাক্ত পানিতে আমন ধান নষ্টের শঙ্কায় ওই এলাকার ৮ গ্রামের অন্তত ২ হাজার কৃষক।
১২ নভেম্বর ২০২২, ০৬:৫২ পূর্বাহ্ন
ইটভাটার ধোঁয়ায় ফসল নষ্ট, ক্ষতিপূরণ দাবি কৃষকের
ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান, ফলজ গাছ, বাঁশঝাড় ও সুপারি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রাম ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ি কিসামতবানু গ্রামের কৃষকরা।
২৬ এপ্রিল ২০২২, ০৬:৪১ পূর্বাহ্ন
চাষের জমিতে পুকুর, বিপাকে শতাধিক কৃষক
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের কিসামত খুটামারা গ্রামে সরকারের অনুমতি ছাড়াই প্রায় ২২ বিঘা জমিতে পুকুর খনন করছেন স্থানীয় এক বাসিন্দা। এতে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক।
১ এপ্রিল ২০২২, ০২:৫১ পূর্বাহ্ন
ভাঙা-গড়ার খেলায় দুর্বিসহ কয়রাবাসীর জীবন
খুলনার কয়রা উপজেলার গতিরঘেরি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শাকবাড়িয়া নদীর পাড়ে দাঁড়িয়ে কথা বলছিলেন গৌতম দাস। তার চেহারায় উদ্বেগের ছাপ।
৩১ অক্টোবর ২০২১, ১০:১০ পূর্বাহ্ন
৩ দশকে রাজবাড়ীর ৯ হাজার ৯৬০ হেক্টর জমি নদীগর্ভে
‘ওই যে ধু ধু বালি দেখছেন, ওইখানে ছিল আমাদের বাড়ি’, বলছিলেন আহাদ ব্যাপারী। তার মতো হাজারো মানুষের ঘর-সংসার বিলীন হয়েছে পদ্মায়।
২৬ অক্টোবর ২০২১, ০৫:২৩ পূর্বাহ্ন
পাহাড়ি ঢল: বালু-পাথরে ভরাট নদী, ফসলি জমির ক্ষতি
২০০৮ সালে জুলাই মাসে এক প্রবল বর্ষণের রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামের মানুষ ওপার থেকে আসা পাহাড় ধসের শব্দ শুনতে পান। কয়েক মিনিটের মধ্যেই সীমান্তবর্তী খাল নয়াছড়া দিয়ে পাহাড়ি ঢলের সঙ্গে পাথর মিশ্রিত বালুর ঢল নেমে আসে বাংলাদেশে।
৯ অক্টোবর ২০২১, ০৮:০২ পূর্বাহ্ন
কর্ণফুলীর তীরে মৃত ডলফিন
বন্দর নগরী চট্টগ্রামের হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীরে একটি ডলফিনের মরদেহ পাওয়া গেছে।
১ আগস্ট ২০২১, ১১:১১ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্র নদের ভাঙনে গৃহহীন শত শত পরিবার
ব্রহ্মপুত্র নদের অনবরত ভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারিয়ে ভূমিহীন ও গৃহহীন হচ্ছে শত শত পরিবার।
২৯ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
উত্তরাঞ্চলে নতুন ৭ সেতু: ত্রুটিপূর্ণ নকশায় নদীর ক্ষতি
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাম্প্রতিক নির্মিত অন্তত সাতটি সেতুতে ত্রুটি খুঁজে পাওয়া গেছে, যা নদীগুলোর ওপর বিরূপ প্রভাব ফেলছে। এক সরকারি প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
৫ জুলাই ২০২১, ০৩:৩৬ অপরাহ্ন
ঘূর্ণিঝড় ইয়াস: বরিশাল বিভাগে ১০০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশাল বিভাগের ১০০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলীরা। প্রাথমিক অনুসন্ধানে তারা জানিয়েছেন, ১০ দশমিক ১৮ কিলোমিটার সম্পূর্ণ এবং ৮৯ দশমিক ৭৩ কিলোমিটার বাঁধ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ভোলা ও পটুয়াখালী।
২৭ মে ২০২১, ০১:২০ অপরাহ্ন
ঘূর্ণিঝড় ইয়াসে সেন্টমার্টিনে ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি
কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে দুই হাজার ৫৭০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
২৭ মে ২০২১, ০৭:০২ পূর্বাহ্ন
সাতক্ষীরায় ৪ উপজেলার ৪৯ স্থানে বাঁধ ভেঙে চিংড়ি ঘের ও গ্রাম প্লাবিত
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে সাতক্ষীরার চার উপজেলার ৪৯টি স্থানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে গ্রাম ও চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। ফলে, ইতোমধ্যে প্রায় হাজারখানেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং অনেক স্থানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
২৬ মে ২০২১, ০২:৫০ অপরাহ্ন
ঘূর্ণিঝড় ইয়াস'র প্রভাবে ৯ জেলার ২৭ উপজেলা ক্ষতিগ্রস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে দেশের উপকূলীয় নয় জেলার ২৭ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আজ বুধবার সচিবালয়ে আয়োজিত সার্বিক ঘূর্ণিঝড় পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
২৬ মে ২০২১, ০২:১৮ অপরাহ্ন