৮০ দেশের ৩৮০০ সিনেমা হলে সরাসরি সম্প্রচার হবে বিটিএসের কনসার্ট
দীর্ঘ বিরতে ভেঙে ফিরছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। এপ্রিলেই শুরু হবে তাদের ওয়ার্ল্ড ট্যুর। এই ট্যুরের কনসার্ট সিনেমা হলে সরাসরি দেখানে হবে এবং আজ বুধবার তার টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু দক্ষিণ কোরিয়ায় টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।
কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, দর্শকরা সিনেমা হলে বসেই পূর্ণদৈর্ঘ্য কনসার্ট উপভোগ করতে পারবেন। বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের দুটি শো সরাসরি সম্প্রচার করা হবে। এর একটি হলো আগামী ১১ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়াংয়ে এবং ১৮ এপ্রিল টোকিওতে অনুষ্ঠিত কনসার্ট।
দুটি শো-ই সরাসরি সম্প্রচার হবে। তবে সময়ের পার্থক্যের কারণে কিছু অঞ্চলে দেরিতে সম্প্রচার হবে।
দক্ষিণ কোরিয়ায় বুধবার সকাল ১০টা থেকে দেশটির তিনটি প্রধান মাল্টিপ্লেক্স চেইন সিজিভি, লট্টে সিনেমা ও মেগাবক্সের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়।

সিউলের প্রধান ভেন্যু সিজিভি ইয়ংসানে টিকিট বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যেই প্রায় সব আসন শেষ হয়ে যায়। মেগাবক্স কোএক্স ও লোট্টে সিনেমা ওয়ার্ল্ড টাওয়ারেও অল্প সময়ের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ আসনের টিকিট শেষ হয়ে যায়।
আন্তর্জাতিকভাবে বিভিন্ন অঞ্চলে ভিন্ন সময়ে টিকিট বিক্রি শুরু হচ্ছে। উত্তর আমেরিকায় সকাল ৮টা (ইস্টার্ন টাইম), যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও পর্তুগালে দুপুর ১টা এবং এশিয়ার কিছু অঞ্চলে রাত ৮টা (ইন্দোচিনা সময়)। প্রায় ৮০টি দেশ ও অঞ্চলের প্রায় ৩ হাজার ৮০০টি সিনেমা হলে সরাসরি সম্প্রচার করা হবে।
বিটিএস ৯ এপ্রিল গোয়াং স্পোর্টস কমপ্লেক্স থেকেওয়ার্ল্ড ট্যুর শুরু করবে। ৩৪টি শহরে মোট ৮২টি শো নির্ধারিত হয়েছে, যা কোনো কে-পপ শিল্পীর জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ ট্যুর।