কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখার আহ্বান ব্যবসায়ীদের
সরকারের প্রতি কালো টাকা সাদা করার অবাধ সুবিধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, এ ধরণের কর সুবিধা শুধুমাত্র সেসব খাতে দেওয়া উচিৎ যেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং দেশের অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়ে।
২১ মে ২০২১, ০৭:৪৮ অপরাহ্ন
বাংলাদেশকে বিশ্ব ব্যাংকের ৬০০ মিলিয়ন ডলার ঋণ
বিদেশফেরত শ্রমিকসহ তরুণ ও নারীদের কর্ম দক্ষতা বাড়িয়ে শ্রমবাজারে সম্পৃক্ত করার পাশাপাশি দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশ্ব ব্যাংক দুইটি প্রকল্পে বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে।
২১ মে ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন
বাজেট ২০২১-২২: আর্থিক দুর্দশায় দরিদ্র ও কর্মহীনরা
নতুন দরিদ্রদের জন্য আগামী বাজেটে আরও বিস্তৃত আর্থিক উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ মহামারি আঘাত হানার পর থেকে তারা যা সরকারি সহায়তা পেয়েছেন তা ছিল অপ্রতুল। এখন তারা অনটনে আছেন।
২০ মে ২০২১, ০৪:১৯ অপরাহ্ন
এডিপির আকার বাড়ছে ১৪ শতাংশ
প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, অপ্রতুল বরাদ্দ, অগ্রাধিকার নির্ধারণ এবং খরচ ও সময় কমিয়ে এনে কাজের গতি বাড়ানোর ক্ষেত্রে ব্যর্থতার কারণে চলমান এক হাজার ৪২৬টি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হতে চার থেকে ১২ বছর সময় লাগবে।
১৯ মে ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
কালো টাকা সাদা করার সুযোগ আগামী বাজেটেও থাকবে: অর্থমন্ত্রী
কালো টাকা সাদা করার সুযোগ আগামী বাজেটেও থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৯ মে ২০২১, ০৯:০৬ পূর্বাহ্ন
দেশে এখন মাথাপিছু আয় ২২২৭ ডলার
দেশে মাথাপিছু আয় ২ হাজার ৬৪ মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ২ হাজার ২২৭ ডলার।
১৭ মে ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্যবসায়ী নেতাদের ভাবনায় ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট
২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার জন্য তৈরি বাংলাদেশ সরকার। কিন্তু এই বাজেট এমন একটা সময় দিতে হচ্ছে যখন মানুষের জীবন ও জীবিকার উপরে একটি বড় আঘাত হেনেছে করোনাভাইরাস। এই প্রাণঘাতী ভাইরাস জনসংখ্যার একটি বড় অংশকে দারিদ্র্যসীমার নিচে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যব্যবস্থাকেও দুর্বল করে দিয়েছে।
১১ মে ২০২১, ০৪:০১ অপরাহ্ন
৯ মাসে ১৪ হাজার ২৯৫ কোটি টাকার সম্পদ বৈধ হয়েছে
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বিস্ময়করভাবে ১৪ হাজার ২৯৫ কোটি টাকা মূল্যমানের অঘোষিত সম্পদকে বৈধ করা হয়েছে।
৮ মে ২০২১, ০৫:২২ পূর্বাহ্ন
একনেকে ১১ হাজার ৯০১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন আট হাজার ৯৯১ কোটি ৪৪ লাখ টাকা, বৈদেশিক উৎস থেকে ঋণ দুই হাজার ৯৯ কোটি ৯১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০৯ কোটি ৯৮ লাখ টাকা।
৪ মে ২০২১, ০৮:১৪ পূর্বাহ্ন
রিজার্ভ রেকর্ড ৪৫.১ বিলিয়ন ডলার
দেশে রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং কম আমদানির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ ৪৫.১ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড গড়েছে।
৩ মে ২০২১, ০৩:৫৯ অপরাহ্ন
এপ্রিলে আয় ৩.১৩ বিলিয়ন ডলার, গত বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৬ গুণ
চলতি বছরের এপ্রিলে পণ্য রপ্তানি গত বছরের তুলনায় ছয় গুণ বেড়েছে। এপ্রিলে রপ্তানি আয় বেড়ে প্রায় তিন দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতির চাকা আবার চালু হওয়ায় এবং নতুন করে তারা পোশাক আমদানি শুরু করায় এটি সম্ভব হয়েছে।
৩ মে ২০২১, ১১:২১ পূর্বাহ্ন
ছাঁটাই আর মজুরি কর্তনে বিধ্বস্ত পোশাক শ্রমিকের জীবন
মহামারির মধ্যে তৈরি পোশাকখাতের শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য কারখানা মালিকরা সরকারের কাছ থেকে ৮ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুবিধা নিয়েছিলেন। এরপরেও গত বছর লাখ লাখ পোশাক শ্রমিক ছাঁটাই বা কর্মচ্যুতির শিকার হয়েছেন।
১ মে ২০২১, ০৪:৫১ অপরাহ্ন
২০২০ সালে ৩৫ ভাগ গার্মেন্টস কর্মীর বেতন কমেছে: ইউএনডিপির গবেষণা
করোনা মহামারিতে ২০২০ সালে দেশের ৩৫ ভাগ তৈরি পোশাক কর্মীর বেতন কমেছে। আয় কমে যাওয়ায় বাধ্য হয়ে কর্মীরা দেনায় জড়িয়ে পড়েছেন। সেই সঙ্গে চাকরি হারিয়েছেন অনেক নারী কর্মী। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
২৯ এপ্রিল ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ন
বাজেটে করোনায় ক্ষতিগ্রস্তদের দীর্ঘ মেয়াদি নগদ অর্থ সহায়তায় বরাদ্দ প্রয়োজন: সিপিডি
আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনায় ক্ষতিগ্রস্তদের দীর্ঘ মেয়াদি আর্থিক নগদ সহায়তা দেওয়ার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সব পণ্যের ওপর করের হার কমিয়ে আনার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ বৃহস্পতিবার আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরা হয়।
২৯ এপ্রিল ২০২১, ০৮:৫৫ পূর্বাহ্ন
করোনায় তাঁত শিল্প হুমকির মুখে
প্রতি বছর ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত হয়ে ওঠে পাবনা ও সিরাজগঞ্জের তাঁত পল্লীগুলো। তবে, এবার করোনা মহামারির কারণে দেশের বৃহত্তম এই তাঁত এলাকায় সেই দৃশ্য নেই। গত বছরেও করোনা মহামারির কারণে কাঙ্ক্ষিত ব্যবসা করতে না পেরে পুঁজি হারিয়েছেন অনেকেই। লক্ষ্য ছিল চলতি বছরে সেই ক্ষতি কাটিয়ে ওঠা। কিন্তু, এবারও ঈদের ব্যবসা শুরু করার আগেই করোনার থাবায় হুমকির মধ্যে পড়েছে দেশের বৃহত্তম এই তাঁত শিল্প এলাকা। তাঁত শিল্পকে বাঁচাতে সংকট নিরসনে সরকারের প্রতি সহযোগিতার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
২৬ এপ্রিল ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন
মহামারিতে প্রায় ৭৮ শতাংশ নারী-প্রধান পরিবার অর্থনৈতিক সংকটে: জরিপ
চলমান করোনাভাইরাস মহামারিতে বাংলাদেশের প্রায় ৭৮ শতাংশ নারী-প্রধান পরিবার অর্থনৈতিক সংকটে পড়েছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, অর্থনৈতিক সংকটে থাকা অধিকাংশ নারী অনানুষ্ঠানিক খাতের। তাদের অনেকেই কাজ বা চাকরি হারিয়েছেন, পাশাপাশি ঘরের কাজের চাপও বেড়েছে।
২৪ এপ্রিল ২০২১, ০২:০৭ অপরাহ্ন
লোকসানের আশঙ্কায় আরও কয়েকটি ব্যাংক
ব্যাংকের ব্যবসায় মন্দাবস্থা শুরু হয়েছে। সরকার ঘোষিত এক ডিজিটের সুদের হার বাস্তবায়ন করতে গিয়ে ব্যাংকগুলোর মুনাফা কমতে শুরু করেছে। তার ওপর করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব এই সংকটকে আরও প্রকট করে তুলেছে। ব্যাংক কর্মকর্তারা আশঙ্কা করছেন, ব্যাংক ব্যবসায় ভাটা কেবল শুরু। আগামীতে আরও কিছু ব্যাংক নতুন করে লোকসানে পড়তে পারে।
২ আগস্ট ২০২০, ০৪:১৩ অপরাহ্ন
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এডিবির সঙ্গে ২ ঋণ চুক্তি সই
দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ১৪ কোটি ২০ লাখ ডলারের দুটি ঋণ চুক্তি সই হয়েছে। এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার চুক্তি সইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।
৩০ জুন ২০২০, ০১:৪৬ অপরাহ্ন
করোনা মোকাবিলায় এডিবির ৩ লাখ ডলার সহায়তা
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম কিনতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তিন লাখ ডলার জরুরি অনুদান সহায়তা অনুমোদন করেছে।
২৮ মার্চ ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন
ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার পিছিয়ে অক্টোবরে
করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার পেছানোর ঘোষণা দিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে টোয়াবের প্রেসিডেন্ট মো. রাফিউজ্জামান এই ঘোষণা দেন।
১৬ মার্চ ২০২০, ০৬:৪৫ পূর্বাহ্ন