২০২০-২১ অর্থবছরে রেকর্ড প্রবাসী ও রপ্তানি আয়

২০২০-২১ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় ও রপ্তানি আয় এসেছে। প্রবাসী আয় এসেছে প্রায় ২৫ বিলিয়ন ডলার ও রপ্তানি আয় এসেছে প্রায় ৩৯ বিলিয়ন ডলার।
৫ জুলাই ২০২১, ১২:২৪ অপরাহ্ন

রিজার্ভ রেকর্ড ৪৬ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড গড়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য থেকে এটি জানা গেছে।
২৯ জুন ২০২১, ০১:১৮ অপরাহ্ন

সুইস ব্যাংকে গত ২ বছরে বাংলাদেশের আমানত কমেছে

বিভিন্ন সুইস ব্যাংকে জমা রাখা বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আমানতের পরিমাণ ২০২০ সালে ছয় দশমিক ছয় শতাংশ কমে ৫৬৩ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে নেমে এসেছে। টাকার হিসেবে এই পরিমাণ প্রায় পাঁচ হাজার ২১৫ কোটি। পরপর দুই বছর ধরে এই পরিমাণটি কমছে।
১৮ জুন ২০২১, ০৪:০৬ অপরাহ্ন

জিআই স্বীকৃতি পেল রংপুরের শতরঞ্জি

রংপুরের শতরঞ্জি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
১৭ জুন ২০২১, ১২:২৯ অপরাহ্ন

আইসিটি, ফার্মাসিউটিক্যাল, বায়ো ইন্ডাস্ট্রি খাতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক জোরদারের আহ্বান

আইসিটি, ফার্মাসিউটিক্যালস এবং বায়ো ইন্ডাস্ট্রি খাতে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা এবং অংশীদারিত্বকে আরও জোরদার করতে আহ্বান জানিয়েছেন এ খাত সংশ্লিষ্টরা।
১৬ জুন ২০২১, ০৪:৪০ অপরাহ্ন

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল ফেসবুক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আজ রোববার মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধন পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
১৩ জুন ২০২১, ০৬:২১ পূর্বাহ্ন

‘বাজেটে আমলাদের খাতির করা হয়েছে’

২০২১-২২ অর্থবছরের বাজেট সাধারণ মানুষের জন্য নয়, আমলাদের খাতির করা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের বিভিন্ন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা।
১০ জুন ২০২১, ০৩:৩৩ অপরাহ্ন

বিশ্বব্যাংক নয়, সরকারের প্রাক্কলনের চেয়ে বেশি হবে জিডিপি প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী

জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক নয়, সরকার যে প্রাক্কলন করেছে তার চেয়ে বেশি অর্জিত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৯ জুন ২০২১, ০৯:৩৭ পূর্বাহ্ন

২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.১ শতাংশের পূর্বাভাস বিশ্বব্যাংকের

আগামী ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গত জানুয়ারির রিপোর্টের তুলনায় যা ১ দশমিক ৭ শতাংশ বেশি।
৮ জুন ২০২১, ০৫:৫০ অপরাহ্ন

মে মাসে মূল্যস্ফীতি কমেছে ০.৩০ শতাংশ পয়েন্ট

চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩০ শতাংশ পয়েন্ট কমে পাঁচ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভার পর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
৮ জুন ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ন

২৪ অর্থবছরে বঙ্গবন্ধু সেতু থেকে আদায় ৬৪৩৪ কোটি টাকা: সেতুমন্ত্রী

বঙ্গবন্ধু সেতু থেকে এখন পর্যন্ত ছয় হাজার ৪৩৪ কোটি তিন লাখ টাকা টোল আদায় করা হয়েছে। সেতুর জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেওয়া ঋণ ২০৩৪ সালে পরিশোধ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৬ জুন ২০২১, ০৯:৩৩ পূর্বাহ্ন

৫ বছরের জন্য ০.৫ শতাংশ উৎস কর অব্যাহত রাখার আহ্বান বিজিএমইএ'র

বিদ্যমান শূন্য দশমিক পাঁচ শতাংশ উৎস কর আগামী পাঁচ বছরের জন্য অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি সাধারণত প্রতি বছর বাজেটের আগে ও পরে উত্স কর কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার দাবি করে।
৫ জুন ২০২১, ১২:২৩ অপরাহ্ন

উৎপাদনশীল খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগের পক্ষে এফবিসিসিআই

সময় বেঁধে দিয়ে সরকার অপ্রদর্শিত অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ দিতে পারে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন।
৫ জুন ২০২১, ১২:২২ অপরাহ্ন

বাংলাদেশ: উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ

বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ফলে যে যে সমস্যার সম্মুখীন হতে পারে, সেগুলো মোকাবিলায় সতর্ক রয়েছে সরকার।
৫ জুন ২০২১, ০৮:৫৮ পূর্বাহ্ন

উপেক্ষিত কর্মহীন ও এসএমই খাত

আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতকে পুনরায় সচল করতে সরাসরি কোনো নগদ প্রণোদনার প্রস্তাব আসেনি। এ খাত সংশ্লিষ্ট লাখো লোক কাজ হারালেও, বাজেটে সরকার কেবল স্বল্প আকারে কিছু কর মওকুফের প্রস্তাব করেছে।
৪ জুন ২০২১, ১০:০৬ পূর্বাহ্ন

কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ থাকছে না

সরকার উৎস সম্পর্কে কোনো জিজ্ঞাসা ছাড়াই চলতি অর্থবছরে কালো টাকা সাদা করার যে সুযোগ দিয়েছিল, ২০২১-২২ অর্থবছরে সেই সুযোগ আর থাকছে না।
৪ জুন ২০২১, ০৮:১৩ পূর্বাহ্ন

অতি ধনীদের জন্য সারচার্জ বাড়ল

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অতি ধনীদের জন্য সারচার্জ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নিট সম্পদ ৫০ কোটি টাকার বেশি হলে ৩৫ শতাংশ সারচার্জ দিতে হবে। আগের অর্থবছরে এই সারচার্জ ছিল ৩০ শতাংশ।
৩ জুন ২০২১, ০৩:০৩ অপরাহ্ন

বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ না দেওয়ায় টিআইবির সাধুবাদ

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থের মোড়কে কালো টাকা সাদা করার সুযোগ দানের বিষয়ে নতুন করে ঘোষণা না দেওয়াকে সতর্ক সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩ জুন ২০২১, ০২:৫৩ অপরাহ্ন

৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারে নারী উদ্যোক্তদের কর দিতে হবে না

করোনা মহামারিতে অর্থনৈতিক মন্দা মোকাবিলায় নারী উদ্যোক্তা পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় (এসএমই) বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩ জুন ২০২১, ০১:৩৩ অপরাহ্ন

বাজেট ঘাটতি ২,১৪,৬৮১ কোটি টাকা: পূরণ হবে যেভাবে

২০২১-২২ অর্থবছরের সামগ্রিক বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা, যা মোট বাজেটের ৩৫ দশমিক ৫ শতাংশ।
৩ জুন ২০২১, ০১:০৮ অপরাহ্ন