হিলি স্থলবন্দর দিয়ে ৩ মাস পর ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

কয়েক সপ্তাহ ধরে খুচরা ও পাইকারি বাজারে হঠাৎ অস্থিতিশীল হয়ে ওঠে পেঁয়াজের বাজার। এ অবস্থায় কোরবানির ঈদে বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩ মাস পর আজ থেকে আবার ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
৫ জুলাই ২০২২, ০২:৩২ অপরাহ্ন

ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার দাম সর্বোচ্চ ৫২ টাকা, ঢাকার বাইরে ৪৪

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গত বছরের চেয়ে ৭ টাকা বাড়িয়ে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা নির্ধারণ করেছে সরকার।
৫ জুলাই ২০২২, ০৭:২৬ পূর্বাহ্ন

৯২০ কেজি ওজনের গরুর দাম ১০ লাখ টাকা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ী এলাকার মো. ফজলুল হক (৫৮) গরু পালন ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত সাড়ে ৪ বছর বেশ যত্ন নিয়ে ২টি ষাঁড় বড় করেছেন।
৫ জুলাই ২০২২, ০৬:৫৫ পূর্বাহ্ন

কমেছে চামড়ার দাম, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কা

গত ২-৩ মাস আগের তুলনায় বর্তমানে কাঁচা চামড়ার দাম কম। আসছে ঈদুল আজহায় চামড়ার ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় আছেন দেশের অন্যতম চামড়ার আড়তের একটি সাভারের হরিণধরা এলাকার ব্যবসায়ীরা।
৫ জুলাই ২০২২, ০৪:২৫ পূর্বাহ্ন

পাসওয়ার্ড ‘ভুলে গেছেন’ রাসেল, আটকা ইভ্যালির গ্রাহকের অর্থ

শুধু একটি সার্ভারের পাসওয়ার্ডের অভাবে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহক ও মার্চেন্টদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি আটকে আছে। আপাতদৃষ্টিতে এই পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করার কোনো উপায় নেই৷
১ জুলাই ২০২২, ০৪:০১ অপরাহ্ন

নতুন অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বাড়তে পারে ১৫ শতাংশ

আগামী ২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে, চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৫ শতাংশ বাড়তে পারে।
৩০ জুন ২০২২, ১২:৫৪ অপরাহ্ন

আগামী অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি কমে ১৩ শতাংশ হতে পারে

নতুন অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণায় বাংলাদেশ ব্যাংক বলেছে, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি আগামী অর্থবছরে কমে ১৩ শতাংশ হতে পারে। বিদেশে পণ্যের চাহিদা কমে যাওয়ার কারণে এমনটা হতে পারে।
৩০ জুন ২০২২, ১২:৪১ অপরাহ্ন

রিজার্ভ ধরে রাখতে পলিসি রেট আরও বেড়ে ৫.৫০ শতাংশ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে নতুন মুদ্রানীতিতে পলিসি রেট (রেপো সুদ হার) আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।
৩০ জুন ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন

বাজারে অর্থপ্রবাহ কমাতে চায় বাংলাদেশ ব্যাংক

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য কিছুটা ‘সতর্কতামূলক’ মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর আলোকে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাজারে অর্থপ্রবাহ কমে আসবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
৩০ জুন ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ন

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন: বিশ্বব্যাংকের সঙ্গে ৫১৫ মিলিয়ন ডলারের চুক্তি সই

দেশের ৯০ লাখ মানুষের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও টেকসই রূপান্তরের জন্য সরকার বিশ্বব্যাংকের সঙ্গে ৫১৫ মিলিয়ন ডলারের একটি অর্থায়ন চুক্তি সই করেছে।
৩০ জুন ২০২২, ০৬:১৬ পূর্বাহ্ন

কোরবানির পশুর হাটে থাকবে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্ত করতে ব্যাংকগুলোকে বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২৯ জুন ২০২২, ০২:৩৫ অপরাহ্ন

অর্থ ‘পাচারকারী’র খেলাপি ঋণ পুনঃতফসিলের অনুমতি বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব নিয়মের লঙ্ঘন করে একজন অভিযুক্ত অর্থপাচারকারীকে ঋণ পুনঃতফসিলের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জাল নথির মাধ্যমে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) থেকে নেওয়া ১৯৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন ওই ব্যক্তি।
২৮ জুন ২০২২, ০৩:০৬ অপরাহ্ন

মূল্যস্ফীতি ও যুদ্ধ: বাংলাদেশি তৈরি পোশাকের অর্ডার কমেছে ২০ শতাংশ

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মূল্যস্ফীতির পরিমাণ অনেক বেড়েছে এবং সার্বিক ভাবে একটি অনিশ্চিত পরিস্থিতি দেখা দিয়েছে। ফলে পশ্চিমা ভোক্তারা তাদের ব্যক্তিগত খরচের ক্ষেত্রে আরও হিসেবী হয়ে উঠেছেন।
২৮ জুন ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ন

একনেকে ২ হাজার ২১৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ৮৭৫ কোটি ৫৭ লাখ টাকা ও বৈদেশিক অর্থায়ন ৩৪১ কোটি ১৮ লাখ টাকা।
২৮ জুন ২০২২, ০৭:৪৬ পূর্বাহ্ন

জিপিএইচ ইস্পাত প্ল্যান্টে চুয়েটের শিক্ষক প্রতিনিধি দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত প্ল্যান্ট পরিদর্শন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষকদের একটি প্রতিনিধি দল।
২৬ জুন ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন

পদ্মা সেতু: দেশীয় নির্মাণসামগ্রীর অবদান

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের আস্থাকে উজ্জীবিত করেছে। পাশাপাশি বাংলাদেশের দীর্ঘতম এই সেতু দেশে-বিদেশে স্থানীয় নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষার একটি সুযোগ করে দিয়েছে। এটি প্রমাণ করেছে যে বাংলাদেশও মানসম্পন্ন সামগ্রী তৈরি করতে পারে।
২৪ জুন ২০২২, ০৫:২৮ অপরাহ্ন

ব্যাংক সেবায় মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবাদের অগ্রাধিকারের নির্দেশ

ব্যাংকিং সেবার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, বয়োবৃদ্ধ, বিধবা এবং বিশেষ চাহিদাসম্পন্ন গ্রাহকদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২২ জুন ২০২২, ০৩:৩০ অপরাহ্ন

দেশ থেকে অর্থপাচারের সুনির্দিষ্ট তথ্য নেই: অর্থমন্ত্রী

বাংলাদেশ থেকে অর্থপাচারের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং অর্থপাচারের পরিমাণ নির্ধারণ অত্যন্ত দুরূহ বিষয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২২ জুন ২০২২, ০২:৪০ অপরাহ্ন

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিপূরণে শ্রম মন্ত্রণালয়-আইএলওর পাইলট প্রকল্প

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে পরীক্ষামূলকভাবে নতুন একটি প্রকল্প শুরু করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
২২ জুন ২০২২, ১০:২৮ পূর্বাহ্ন

বন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে চট্টগ্রামে মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধিদল

চট্টগ্রাম বন্দর ও বন্দর সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনার নিরাপত্তা পরিদর্শনে ২ দিনের সফরে এসেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের (ইউএসসিজি) ২ সদস্যের একটি দল।
২১ জুন ২০২২, ০৪:৪০ অপরাহ্ন