রোলস রয়েস কাণ্ড: আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫৬ কোটি টাকা জরিমানা
আমদানি করা একটি বিলাসবহুল রোলস রয়েস শুল্কায়ন না করে চট্টগ্রাম বন্দর থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান জেড অ্যান্ড জেড ইনটিমেটসকে ৫৬ কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।
১৭ অক্টোবর ২০২২, ০৩:২৫ অপরাহ্ন
আইএমএফ-বিশ্বব্যাংক থেকে সাড়ে ৫ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ
বাজেট সহায়তার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কাছ থেকে সাড়ে ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়ার আশা করছে বাংলাদেশ। এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
১৭ অক্টোবর ২০২২, ০৬:৫৩ পূর্বাহ্ন
আইটি রপ্তানি আয় ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে
বাংলাদেশ তথ্য প্রযুক্তি সেবা (আইটি) রপ্তানি খাতে গত অর্থবছরে একটি বড় মাইলফলক ছুঁয়েছে। প্রথমবারের মতো স্থানীয় প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সাররা বহির্বিশ্ব থেকে সম্মিলিতভাবে ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন।
১৬ অক্টোবর ২০২২, ১২:৪৪ অপরাহ্ন
ব্রুনেইকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জ্বালানিসমৃদ্ধ ব্রুনেইকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় তার সদ্ব্যবহার করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
১৬ অক্টোবর ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন
সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পেতে আইএমএফের যত সংস্কার প্রস্তাব
বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পেতে বড় আকারের সংস্কার করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
১৬ অক্টোবর ২০২২, ০৭:০৫ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো ‘উই সামিট ২০২২’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উই সামিট ২০২২’ এর উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর উদ্বোধন করেন।
১৪ অক্টোবর ২০২২, ০১:৫৫ অপরাহ্ন
বাংলাদেশের নৌপরিবহন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
বাংলাদেশের যেকোনো সুসংবাদ সৌদি আরবের জন্য আনন্দের বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ ও লজিস্টিকস সার্ভিসেস বিষয়ক মন্ত্রী প্রকৌশলী সালেহ নাসের আলজাসের।
১৪ অক্টোবর ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ন
‘ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কা ২০০ মিলিয়ন ডলার ঋণের কিস্তি ফেরত দেওয়া শুরু করবে’
শ্রীলঙ্কার কাছে পাওনা ২০০ মিলিয়ন ডলার দেশটি আগামী ফেব্রুয়ারি-মার্চ থেকে ফেরত দেওয়া শুরু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
১৩ অক্টোবর ২০২২, ০৪:০১ অপরাহ্ন
তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৮৩ শতাংশ পর্যন্ত কম দাম পায়
আন্তর্জাতিক ক্রেতারা ধারাবাহিকভাবে বৈশ্বিক গড় মূল্যের চেয়ে কম মূল্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক পণ্য কিনছেন। কিন্তু বাংলাদেশের কিছু প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে কেনার সময় একই ক্রেতা বেশি দাম দিচ্ছেন। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
১৩ অক্টোবর ২০২২, ১১:১১ পূর্বাহ্ন
সঞ্চয়ের টাকা খেয়ে ফেলছে মূল্যস্ফীতি
ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে ব্যাংক থেকে সঞ্চয় তুলে নিতে বাধ্য হচ্ছেন মানুষ। তবে, যারা কেবল সুদের আয়ের ওপর নির্ভরশীল, তারা সঞ্চয় ধরে রেখেছেন।
১৩ অক্টোবর ২০২২, ০৯:০১ পূর্বাহ্ন
১০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি আগস্টে
গত ২ মাসে শহরের তুলনায় গ্রামের মানুষ খাদ্যসহ নিত্যপণ্যের মূল্যস্ফীতিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত আগস্টে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল।
১২ অক্টোবর ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন
এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি ৬.৭ নয়, ৬ শতাংশ হবে: আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়ে ৬ শতাংশ করেছে।
১২ অক্টোবর ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন
ইন্টারনেট ব্যাংকিং লেনদেন দ্বিগুণ হলো জুলাইয়ে
এক বছর আগের তুলনায় গত জুলাইয়ে ইন্টারনেট ব্যাংকিং লেনদেন প্রায় দ্বিগুণ বেড়ে ২৩ হাজার ৫৪৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে। দেশের অনেকেই এখন বিভিন্ন আর্থিক সেবা পেতে কম্পিউটার ও মোবাইল অ্যাপ ব্যবহার করছে।
১১ অক্টোবর ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন
অর্থনীতিতে নোবেল নিয়ে যা বললেন ওয়াহিদউদ্দিন মাহমুদ
‘ব্যাংক ও আর্থিক খাতের সংকট’ নিয়ে গবেষণা করে এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ৩ অর্থনীতিবিদ। গবেষণার মাধ্যমে তারা দেখিয়েছেন, 'ব্যাংকের পতন এড়ানো কেনো গুরুত্বপূর্ণ।' এ বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ তার ফেসবুকে বিস্তারিত একটি মন্তব্য লিখেছেন।
১১ অক্টোবর ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ন
গাইবান্ধার ২ উপজেলায় কাল সীমিত থাকবে ব্যাংকিং সেবা
জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচন উপলক্ষে আগামীকাল নির্বাচনী এলাকায় সীমিত থাকবে ব্যাংকিং সেবা। আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে।
১১ অক্টোবর ২০২২, ০৫:৩৮ পূর্বাহ্ন
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে ২০২২ সালে অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন। তারা হলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নাকে, সিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ।
১০ অক্টোবর ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন
চাকরির ক্ষেত্রে পার্থক্য গড়ছে ডিজিটাল দক্ষতা: জরিপ
বাংলাদেশি নিয়োগদাতারা গত ৫ বছরে প্রতি ১০ জন চাকরিপ্রার্থীর মধ্যে এমন ৯ জনকে নিয়োগ দিয়েছেন, যাদের অন্তত প্রাথমিক পর্যায়ের ডিজিটাল জ্ঞান ও দক্ষতা রয়েছে। সম্প্রতি এক জরিপে এ তথ্য জানা গেছে।
৯ অক্টোবর ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ন
গ্রিড বিপর্যয়ে নরসিংদীর টেক্সটাইল খাতে ‘১০০ কোটি টাকা’ লোকসানের আশঙ্কা
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গত মঙ্গলবার নরসিংদীর টেক্সটাইল খাতে উৎপাদন ব্যাহত হওয়ায় অন্তত ১০০ কোটি টাকা লোকসান হয়েছে বলে আশঙ্কা করছেন নরসিংদীর টেক্সটাইল শিল্প মালিক ও শ্রমিকরা।
৭ অক্টোবর ২০২২, ০৭:২৪ পূর্বাহ্ন
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক
চলতি অর্থবছরে বাংলাদেশের ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে বলে সংশোধিত প্রক্ষেপণে জানিয়েছে বিশ্বব্যাংক।
৬ অক্টোবর ২০২২, ০৪:৩৪ অপরাহ্ন
গ্রাহকের টাকায় ব্যবসা করা ইভ্যালির সবচেয়ে বড় ভুল: শামীমা নাসরিন
ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা শামীমা নাসরিন বলেছেন, বাইরে থেকে পুঁজি সংগ্রহ না করে গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের টাকায় ব্যবসা শুরু করা ইভ্যালির সবচেয়ে বড় ভুল ছিল।
৬ অক্টোবর ২০২২, ০২:৩৩ অপরাহ্ন