২০২২ সাল যেমন গেল বাংলাদেশের

করোনা মহামারির পর ২০২২ সালের শুরুতে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ফিরে পেতে প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। তবে, ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রবৃদ্ধির চাকা আবারও ধীর হয়ে যায়। ফলে, ২০২২ সাল হয়ে ওঠে বাংলাদেশের জন্য একটি ঘটনাবহুল বছর।
৩১ ডিসেম্বর ২০২২, ০২:৩১ পূর্বাহ্ন

এ বছর রেমিট্যান্স প্রবাহ ৩.১৭ শতাংশ কমে যেতে পারে: রামরু

রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ৩ দশমিক ১৭ শতাংশ কমে যেতে পারে।
৩০ ডিসেম্বর ২০২২, ১১:১০ পূর্বাহ্ন

রোজা সামনে রেখে ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার উদ্যোগ

আসন্ন রমজান মাস সামনে রেখে ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার মেট্রিকটন মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
২৯ ডিসেম্বর ২০২২, ০৮:১৬ পূর্বাহ্ন

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো ১ জানুয়ারি পর্যন্ত

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারির প্রথম দিনে ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা হবে। ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২৮ ডিসেম্বর ২০২২, ০৬:৩৮ পূর্বাহ্ন

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।
২৭ ডিসেম্বর ২০২২, ০১:২৬ অপরাহ্ন

মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের বিকল্প হয়ে উঠবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

মোংলা বন্দরের আপগ্রেডেশন কাজ সম্পন্ন হলে এটি চট্টগ্রাম বন্দরের সক্ষমতার কাছাকাছি চলে যাবে বলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন।
২৬ ডিসেম্বর ২০২২, ০২:৩৩ অপরাহ্ন

ইআরএফের সভাপতি ডেইলি স্টারের রেফায়েত, সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের কাশেম

অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা।
২৩ ডিসেম্বর ২০২২, ০৫:১৪ অপরাহ্ন

আদায় না হওয়া সুদ আয় হিসেবে দেখাতে পারবে ব্যাংক

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সুদের কিস্তি পরিশোধের সুবিধাপ্রাপ্ত মেয়াদী ঋণের ওপর বকেয়া সুদ আয় হিসেবে দেখাতে পারবে ব্যাংক।
২২ ডিসেম্বর ২০২২, ১২:৩৭ অপরাহ্ন

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পরিশোধে ছাড়

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) গ্রাহকদের ঋণ পরিশোধে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২১ ডিসেম্বর ২০২২, ০১:৩৭ অপরাহ্ন

শেয়ারবাজারকে গতিশীল করতে ১৬৯ প্রতিষ্ঠানের সর্বনিম্ন মূল্যস্তর প্রত্যাহার

শেয়ারবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছে। 
২১ ডিসেম্বর ২০২২, ১২:২৪ অপরাহ্ন

৬ মাস বন্ধের পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) দীর্ঘ ৬ মাস বন্ধের পর উৎপাদন চালু হয়েছে।
২০ ডিসেম্বর ২০২২, ০৪:৫৬ অপরাহ্ন

২০২২: সংগ্রাম, সহনশীলতা ও ঘুরে দাঁড়ানোর বছর

একটি ঝামেলাপূর্ণ বছরের শেষে ২০২২ সালের নতুন সূর্যকে স্বাগত জানানোর সময় বাংলাদেশ বেশ দৃঢ় অবস্থানে ছিল। দেশের অর্থনীতি করোনা মহামারির নেতিবাচক প্রভাবকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত ছিল।
২০ ডিসেম্বর ২০২২, ০৬:৪৭ পূর্বাহ্ন

ঋণ পরিশোধ নীতি আবারও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক

ঋণ পরিশোধের নীতিমালা আবারও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববারের এ সিদ্ধান্তের পেছনে কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে ঋণগ্রহিতাদের ওপর নেতিবাচক প্রতিক্রিয়া পড়েছে এবং তাদের প্রকৃত আয় কমে গেছে।
১৯ ডিসেম্বর ২০২২, ০৬:১৬ পূর্বাহ্ন

নাসা গ্রুপের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

১৮ ডিসেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত ‘৪ গ্রুপকে ২১ হাজার কোটি টাকা ঋণ, তথ্য জেনেও নীরব ছিল কেন্দ্রীয় ব্যাংক’ শীর্ষক প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে নাসা গ্রুপ।
১৯ ডিসেম্বর ২০২২, ০৫:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ১০০ টন গার্মেন্টস পণ্য জব্দ

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গার্মেন্টস পণ্যের বিপুল পরিমাণ কাঁচামাল একটি বন্ডেড ওয়্যারহাউজ থেকে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
১৮ ডিসেম্বর ২০২২, ০২:১১ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরে চলতি বছর কন্টেইনার পরিবহন কমতে পারে

চট্টগ্রাম বন্দরে গত বছরের তুলনায় এ বছর কন্টেইনার পরিবহন কমছে। এ বছর কন্টেইনার পরিবহনের পরিমাণ আগের বছরের তুলনায় কম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই খাতের সংশ্লিষ্টরা। মূলত, আন্তর্জাতিক বাণিজ্য কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২২, ০৯:১০ পূর্বাহ্ন

৪ গ্রুপকে ২১ হাজার কোটি টাকা ঋণ, তথ্য জেনেও নীরব ছিল কেন্দ্রীয় ব্যাংক

‘খাদের কিনারায়’ শব্দটি দিয়েই বাংলাদেশের ব্যাংকিংখাতের বর্তমান পরিস্থিতিকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করা যায়। অথচ, বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের ২০২১ সালের অক্টোবরের প্রথম দিকেই এমন পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। তারপরও পরিস্থিতি মোকাবিলায় কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি।
১৮ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ পূর্বাহ্ন

খেলাপি ঋণের পরিমাণ ১০ বছরে ৩ গুণ বেড়েছে: সিপিডি

দেশে খেলাপি ঋণের পরিমাণ গত ১০ বছরে ৩ গুণেরও বেশি বেড়েছে। ২০১২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪২৭.২৫ বিলিয়ন টাকা।
১৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪৬ পূর্বাহ্ন

ঋণ বিতরণে ৫ ইসলামী ব্যাংককে ‘কঠোর নির্দেশনা’ বাংলাদেশ ব্যাংকের

দেশের ৫ ইসলামী ব্যাংককে দৈনিক ১০ কোটি বা তার বেশি পরিমাণ অর্থের ঋণের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৬ ডিসেম্বর ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন

১৮৪-১৮৬ টাকা দরে ২ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি

ট্রেড করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১৮৪ থেকে ১৮৬ টাকা দরে ২ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে।
১৪ ডিসেম্বর ২০২২, ০৯:০৩ পূর্বাহ্ন