ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

স্টার বিজনেস রিপোর্ট

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতন হলেও আজ মঙ্গলবার বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে ৫ হাজার ২৪১ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৬ দশমিক ৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়ে ১ হাজার ১৪৯ দশমিক ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

একইসঙ্গে ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৯ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৭ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে টার্নওভার গতকালের তুলনায় ৯ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৫২৪ কোটি টাকা হয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১৭১টির দর বেড়েছে, ১৬১টির কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত আছে।