ইভ্যালির ৭ গাড়ি বিক্রি হলো ২ কোটি ৯০ লাখ টাকায়

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের ব্যবহৃত বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি নিলামে ১ কোটি ৮১ লাখ টাকায় বিক্রি হয়েছে।
১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৯ অপরাহ্ন

ইভ্যালি পরিচালনায় আগ্রহী সাবেক চেয়ারম্যান শামীমার বাবা-মা

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের বাবা-মা প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার হাইকোর্টে এ বিষয়ে একটি আবেদনের শুনানির সময় বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে তারা এ আগ্রহের কথা জানান।
৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১০ অপরাহ্ন

ই-কমার্সে যারা প্রতারিত হয়েছেন তাদের সমস্যা সমাধানে চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

ই-কমার্স ব্যবসায় অনিয়ম ঠেকাতে ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ডিবিআইডি) প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ অপরাহ্ন

আলেশা মার্টের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের মামলা

বাজারে সুস্থ প্রতিযোগিতার পরিবেশকে ব্যাহত করার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৯ অপরাহ্ন

ইভ্যালির ২ ভল্টে মিলল ২৫৩০ টাকা

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির অফিসের দুটি ভল্ট ভেঙে ২৫৩০ টাকা পাওয়া গেছে।
৩১ জানুয়ারি ২০২২, ০১:৩৯ অপরাহ্ন

ইভ্যালির পছন্দমতো অডিট ফার্ম নিয়োগ দিতে হাইকোর্টের অনুমতি

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অডিটের জন্য প্রতিষ্ঠানটিকে নিজের পছন্দমতো যে কোনও অডিট ফার্ম নিয়োগ দেওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।
২৫ জানুয়ারি ২০২২, ০২:১৮ অপরাহ্ন

পণ্য না পাওয়ায় আদিয়ান মার্টের প্রধান কার্যালয়-সিইওর বাড়িতে গ্রাহকদের তালা

অর্থ আত্মসাতের অভিযোগে দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান কার্যালয় চুয়াডাঙ্গার মোমিনপুরে তালা দিয়েছেন প্রতারিত গ্রাহকরা। আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকীর বাড়িতেও তালা দেওয়া হয়েছে।  
২৫ জানুয়ারি ২০২২, ১২:২৮ অপরাহ্ন

কিউকমে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু

কিউকম ডটকমে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।
২৪ জানুয়ারি ২০২২, ০৯:৫৬ পূর্বাহ্ন

ই-কমার্স ব্যবসায় সাকিব

সম্প্রতি দেশে ই-কমার্স খাতে ঘটে যাওয়া কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় বিতর্ক এবং অনিশ্চয়তা দেখা দিলেও বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের নেতৃত্বে আরেকটি প্ল্যাটফর্ম চালু হয়েছে।
২৩ জানুয়ারি ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন

২০ জানুয়ারির মধ্যে ইভ্যালির রেজিস্ট্রেশন করা গাড়ি জমার নির্দেশ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা সব গাড়ি আগামী ২০ জানুয়ারির মধ্যে জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদ।
১৩ জানুয়ারি ২০২২, ০৪:০৩ অপরাহ্ন

ই-কমার্সে প্রতারিতদের রিফান্ড প্রক্রিয়ায় আবারও হোঁচট

যেসব ই-কমার্স গ্রাহক মূল্য পরিশোধ করার পরও পণ্য হাতে পাননি, তাদের টাকা ফেরত পাওয়া বা রিফান্ড দেওয়ার প্রক্রিয়াটি গতকাল আবারও হোঁচট খেয়েছে।
২২ ডিসেম্বর ২০২১, ১২:৫৫ অপরাহ্ন

অফিস বন্ধ থাকলেও কার্যক্রম চলবে: আলেশা মার্টের চেয়ারম্যান

ই–কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট নিজেদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাজনিত কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তবে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, অফিস বন্ধ থাকলেও তাদের কার্যক্রম চলবে।
২ ডিসেম্বর ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ন

ইভ্যালির ৩৬ একাউন্টে লেনদেন প্রায় ৩ হাজার ৮৯৯ কোটি টাকা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আজ বৃহস্পতিবার হাইকোর্টে একটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্ট পর্যন্ত বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি লিমিটেডের ৩৬টি অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৩ হাজার ৮৯৯ কোটি টাকার লেনদেনের সন্ধান পাওয়া গেছে।
২৫ নভেম্বর ২০২১, ০৩:১৪ অপরাহ্ন

খসড়া ই-কমার্স নীতিমালা: কেন্দ্রীয় প্ল্যাটফর্মের মাধ্যমে কঠোর নজরদারি

দেশের প্রতিটি ই-কমার্স প্রতিষ্ঠানকে শিগগির একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা হবে। সেই প্ল্যাটফর্মের নিরীক্ষণ করবে একাধিক রাষ্ট্রীয় সংস্থা। সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠানে অনিয়মের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকার এই খাতের ওপর নজরদারি বাড়াতে এই উদ্যোগ নিয়েছে।
১৬ নভেম্বর ২০২১, ০৮:০৪ পূর্বাহ্ন

সাভারে ইভ্যালির ৪টি ওয়্যার হাউজ সিলগালা

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ৪টি ওয়্যারহাউজ পরিদর্শন করে তা সিলগালা করে দিয়েছেন হাইকোর্টের গঠিত পরিচালনা বোর্ড।
৮ নভেম্বর ২০২১, ০১:৩৬ অপরাহ্ন

ফেসবুক ভিত্তিক পোশাক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

একটি ফেসবুক পেজ থেকে স্ত্রীর জন্য ২টি গাউন অর্ডার করেছিলেন ঢাকার রাজারবাগের বাসিন্দা হোসেন আহমেদ। এর জন্য আগাম পরিশোধ করেন ৩ হাজার ৩৪০ টাকা।
২৬ অক্টোবর ২০২১, ০২:৫০ অপরাহ্ন

‘গেটওয়েতে আটকে থাকা ২১৪ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেবে সরকার’

পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ২১৪ কোটি টাকা গ্রাহকদের সরকার ফেরত দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ই-কমার্স প্রতিষ্ঠান পণ্য সরবরাহ না করায় এই টাকাগুলো গেটওয়েতে আটকে ছিল।
২৫ অক্টোবর ২০২১, ০২:২৮ অপরাহ্ন

ইভ্যালি পরিচালনা ও নিয়ন্ত্রণে বিচারপতি মানিকসহ ৫ সদস্যের বোর্ড

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে ৫ সদস্যের বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট।
১৮ অক্টোবর ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন

ই-কমার্স প্রতারণা: প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা

সরকারের পক্ষ থেকে অর্থ আদায় এবং ক্ষতিপূরণ দেওয়ার কোন জোরালো প্রচেষ্টা না থাকায়, ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হাজার হাজার গ্রাহক ও মার্চেন্টদের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে। ‍
১৭ অক্টোবর ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ন

১৭ ই-কমার্স প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহে ব্যর্থতা, মূল্য তালিকা না দেখানো, পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং মিথ্যা তথ্য দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের প্রতারিত করার দায়ে ১৭টি ই-কমার্স প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৭ অক্টোবর ২০২১, ০৮:৪৮ পূর্বাহ্ন