আলু আমদানির সিদ্ধান্ত সরকারের
ফাইল ফটো
বাজারে সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে আলু আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
আলু আমদানির অনুমতির জন্য আমদানিকারকদের কাছ থেকে আবেদন চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এমন সময়ে এমন ঘোষণা এলো যখন ঢাকার ভোক্তাদের এক কেজি আলু কিনতে ৬০ টাকা গুনতে হচ্ছে।