উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে মাশরাফি ও তামিম
ওয়ানডে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে বিসিবি একাদশের হয়ে খেলবেন মাশরাফি মর্তুজা। ওয়ানডে অধিনায়কের নেতৃত্বে ১৩ জনের দলে আছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকারও।
১ ডিসেম্বর ২০১৮, ১০:৪৬ পূর্বাহ্ন
ক্যারিবিয়ানদের নাকাল করে অনন্য রেকর্ড বাংলাদেশের স্পিনারদের
ক্রেইগ ব্র্যাথওয়েট আর সুনিল আম্রিসকে বোল্ড করেন সাকিব আল হাসান। কিরন পাওয়েল, শাই হোপ আর রোস্টন চেজের স্টাম্প উপড়ান মেহেদী হাসান মিরাজ। ২৯ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট ফেলে দিয়ে অনন্য এক রেকর্ডই করে ফেলেছে বাংলাদেশ।
১ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ পূর্বাহ্ন
তবে কি গেরো খুলল মাহমুদউল্লাহর?
প্রথম দুই সেঞ্চুরির মধ্যে ব্যবধান ছিল নয় বছরের। দ্বিতীয়টি থেকে তৃতীয়টিতে যেতে মাঝে থাকল কেবল এক টেস্ট। ক্যারিয়ারের শুরুর দিকে এক সেঞ্চুরি পাওয়ার পর আর সাদা পোশাকে তিন অঙ্কে যেতে পারছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তিন টেস্টের মধ্যেই পেয়ে গেলেন দুটি।
১ ডিসেম্বর ২০১৮, ০৯:১২ পূর্বাহ্ন
আপডেট: দ্বিতীয় দিনেই ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে
প্রথম ইনিংসে ৫০৮ রানের পাহাড় গড়ার পর বল হাতেও দুর্দান্ত বাংলাদেশ। টাইগারদের স্পিনে দ্বিতীয় দিনে ৭৫ রান তুলতেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারিয়েছে তারা। ফলে মিরপুর টেস্টের লাগাম দারুণ ভাবেই নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ। এখনও ৪৩৩ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
১ ডিসেম্বর ২০১৮, ০৪:১৫ পূর্বাহ্ন
মিরপুরের উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক ভাবছে উইন্ডিজ
চট্টগ্রামে স্পিন বিষে নাজেহাল হয়ে আড়াই দিনে ম্যাচ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে কিছুটা জুতসই রান এলেও দ্বিতীয় ইনিংস ধসে গিয়েছিল দুদলেরই। মিরপুরের উইকেটও স্পিন বান্ধব, তবে এখানে চট্টগ্রামের তুলনায় ব্যাট করা সহজ হবে বলে ভাবছেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর।
৩০ নভেম্বর ২০১৮, ১২:৪৮ অপরাহ্ন
বাবার কারণেই আজ পরিণত ক্রিকেটার সাদমান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) গেম ডেভেলপম্যান্ট কমিটিতে চাকুরী করার সুবাদে নিয়মিতই শহিদুল ইসলামকে আসতে হয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তার হাত ধরেই মাঠে আসতেন ছোট্ট সাদমান ইসলাম অনিক। ২০০০ সালে গেম ডেভেলপম্যান্ট কমিটি প্রতিষ্ঠার শুরু থেকেই। সেই ছোট্ট সাদমান আজ বাংলাদেশ দলের টেস্ট খেলোয়াড়।
৩০ নভেম্বর ২০১৮, ১২:৩৭ অপরাহ্ন
এমন ওপেনারকেই তো ‘খুঁজছিল’ বাংলাদেশ
টেস্টে এমন একজন ওপেনারকে কতদিন ধরে যে খুঁজছিল বাংলাদেশ! সাদমান ইসলামের ব্যাটিং দেখলে হয়তো তেমনটি মনে হবে যে কারো। তাড়াহুড়ো নেই, এলোপাথাড়ি শট নেই। নিখুঁত ঝুঁকিহীনভাবে খেলে যাওয়া ঘণ্টার পর ঘণ্টা। সাদমান অভিষেকেই সেটা করে দেখিয়েছেন। ইনিংসে তার ৭৬ রানের চেয়ে তাই প্রায় দুশো বল খেলার তথ্যেই চোখ পড়বে আগে। বাঁহাতি তরুণ দেখিয়েছেন নিবেদন, দিয়েছেন আস্থা।
৩০ নভেম্বর ২০১৮, ১২:২৬ অপরাহ্ন
সাদমানের দৃঢ়তার পর ঝলমলে সাকিব
অভিষিক্ত সাদমান ইসলামের দৃঢ়তার পর মিডল অর্ডারে মাঝারি ধস, শেষটায় এসে অধিনায়ক সাকিব আল হাসানের স্বস্তির ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশ রান তুলেছে কিছুটা মন্থর গতিতে। তবে স্কোরবোর্ডে উইকেট আর রানের ছবি বলছে, অবস্থান বেশ ভালোই বাংলাদেশের।
৩০ নভেম্বর ২০১৮, ১১:১৩ পূর্বাহ্ন
তামিমের পর চার হাজারে মুশফিক
হাতছানি ছিল আগের টেস্টেই। টেস্টে চার হাজার রানে ঢুকতে হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ওই টেস্টে ব্যাটিং ব্যর্থতায় তা আর করা হয়ে উঠেনি। তবে মাইলফলকে পৌঁছানোর অপেক্ষাটা আর বেশি লম্বা হলো না। মিরপুর টেস্টের প্রথম দিনই তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চার হাজার রান স্পর্শ করেছেন মুশফিক।
৩০ নভেম্বর ২০১৮, ০৮:৩৯ পূর্বাহ্ন
কেবল রাখতে হয় বলেই আর একাদশে পেসার রাখেনি বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টে একমাত্র পেসার হিসেবে একাদশে ছিলেন মোস্তাফিজুর রহমান। দুই ইনিংস মিলিয়ে তিন বল করেছেন মাত্র চার ওভার। চার স্পিনার দিয়ে একাদশ সাজানো বাংলাদেশ অনেকটা খেলানোর জন্যই কেবল সেই ম্যাচে খেলিয়েছিল মোস্তাফিজকে। এবার আর সে পথে হাঁটেনি। একাদশে রাখা হয়নি কোন বিশেষজ্ঞ পেসার। টেস্ট ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের একাদশে দেখা গেল এমন ঘটনা।
৩০ নভেম্বর ২০১৮, ০৫:৫১ পূর্বাহ্ন
আপডেট: প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২৫৯/৫
দিনের শুরুতে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেছিলেন অভিষিক্ত সাদমান ইসলাম। এরপর অধিনায়ক সাকিব আল হাসানের দারুণ প্রতিরোধ। দুই ব্যাটসম্যানই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। ফলে প্রথম দিনটা খারাপ যায়নি টাইগারদের। ৫ উইকেটে ২৫৯ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ।
৩০ নভেম্বর ২০১৮, ০৩:০৪ পূর্বাহ্ন
এবার ‘মাথা পরিষ্কার’ রেখে স্পিন সামলাবে উইন্ডিজ
মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে স্টাম্পকে ব্যাট বানিয়ে স্পিন বল খেলে হাত পাকা করছিলেন শন ডাওরিচ, শেমরন হেটমায়াররা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্পিনারদের এই দুজনই সবচেয়ে ভালো খেলেছিলেন। প্রস্তুতিতেও তাদের ধরণে দেখা গেল ভিন্নতা। কেবল এই দুজনেই নয়, বাংলাদেশের স্পিনারদের হাতে যেন আবার নাজেহাল হতে না হয় সেই প্রস্ততি নাকি এবার পাক্কা, তেমনটাই জানালেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
২৯ নভেম্বর ২০১৮, ১২:৩৭ অপরাহ্ন
'যদি-কিন্তু'র কারণেই হঠাৎ ঢাকা টেস্ট দলে লিটন
অনুশীলনের প্রথম দিনই গতকাল বুধবার ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে প্রাথমিকভাবে জানানো হয় খুব গুরুতর কিছু নয় এ চোট। কিন্তু তারপরও তার বিকল্প হিসেবে দলে আনা হয়েছে লিটন কুমার দাসকে। শেষ পর্যন্ত যদি খেলতে না পারেন কিংবা উইকেটকিপিং করতে না পারেন তাহলেই খেলবেন লিটন। এমনটাই জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
২৯ নভেম্বর ২০১৮, ০৬:৫৫ পূর্বাহ্ন
মাশরাফি সব ম্যাচই খেলবে : নাজমুল
নির্বাচনী ব্যস্ততার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পড়ায় ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজার খেলা নিয়ে তৈরি হওয়া সংশয় কিছুটা কাটালেন বিসিবি প্রধান নাজমুল হাসান। এসিসির সভাপতির দায়িত্ব নিয়ে দেশে ফেরার পর জানিয়েছে, তিনি বিশ্বাস করেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সব ম্যাচই খেলবেন মাশরাফি।
২০ নভেম্বর ২০১৮, ০৭:০৪ অপরাহ্ন