সাহাদাত পারভেজ
সাহাদাত পারভেজ : আলোকচিত্রী, গবেষক ও শিক্ষক।
রায়েরবাজারে অচেনা এক নারীর মুখ
কারও চোখ বাঁধা, কারও হাত। কারও চোখ উপড়ানো, কারও মুখের একাংশ কাটা আবার কারও পেট চিরে ফেলা হয়েছে। কিছু মরদেহ কাক-চিল আর শকুন-শৃগালের আহারে পরিণত হয়েছে। কিছু কিছু দেহের কংকাল পড়ে রয়েছে বিলের ধারে।
১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শ্রদ্ধা / ড্যাডির কালজয়ী আলোকচিত্র
গোলাম কাসেম ড্যাডি যখন ফটোগ্রাফি শুরু করেন তখন ভারতবর্ষে ছবি তোলাটা ধর্মীয় দৃষ্টিতে গর্হিত কাজ হিসেবে বিবেচিত হতো। ওই সময়ে ছবি তোলার কারণে তাকে কতটা নিগৃহের স্বীকার হয়েছে, তা ভাবলে বিস্ময় লাগে। শত বছরের জীবন ছিল তার। এই দীর্ঘ জীবনে তিনি দেখেছেন কত কিছু! ক্যামেরার অন্ধকারে আলো সাজিয়ে বন্দি করেছেন কত মণিমাণিক। ফুল-পাখি, নদী-নৌকা, প্রকৃতি-প্রতিকৃতি, পুরাকীর্তি, বাদ যায় নি কোনো কিছুই। গ্লাস প্লেট [কাঁচের পাত] থেকে সেলুলয়েড; এসব রূপালি রসায়নে কেটেছে তার সারা জীবন।
৭ নভেম্বর ২০২২, ১০:১০ পূর্বাহ্ন
৫০ পেরিয়ে বাংলাদেশের আলোকচিত্র
বাংলাদেশের আলোকচিত্রের ৫০ বছরের ফিরিস্তি লিখতে গেলে শুরু করতে হবে তারও একটু আগে থেকে। বায়ান্নর সেই উত্তাল দিনগুলোর চিত্র ধারণ করে স্মরণীয় হয়ে আছেন আলোকচিত্রী আমানুল হক ও অধ্যাপক রফিকুল ইসলাম। পাকিস্তানি শাসকগোষ্ঠী ভাষাসংগ্রামের রক্তাক্ত ঘটনাকে অস্বীকার করতে চেয়েছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায় একটিমাত্র ছবির কারণে।
২২ আগস্ট ২০২২, ১০:১৭ পূর্বাহ্ন