সাহিত্যে উপন্যাসের আবির্ভাব আধুনিক সময়ে। উপন্যাস এসেছে পাশ্চাত্য থেকে। উপন্যাসের জগৎ নিরঙ্কুশ স্বাধীনতার জগৎ। মার্ক শোরারের ভাষায়- an immediate transcript of life, a journalistic form of অর্থাৎ চারপাশের জগতের- তথা পাঠকের জগতের অনুকরণই উপন্যাস। বোধকরি উপন্যাসের জনপ্রিয়তার কারণও এটাই। ‘কোন শিল্পবস্তুর ফর্ম বুঝতে গেলে সেই সৃষ্টির জগতে আত্মবিস্মৃত না হয়ে, শিল্পবস্তুটিকে নিজের কাছে থেকে দূরে রেখে তাকে নির্লিপ্ত দৃষ্টি দিয়ে নিরীক্ষণ করতে হয়। কিন্তু উপন্যাসের পাঠক বিষয়ের দ্বারা এতো সহজেই “আক্রান্ত” হয়ে পড়েন যে প্রকরণ তাঁর দৃষ্টি এড়িয়ে যায়।’
৯ নভেম্বর ২০২১, ১২:০৩ অপরাহ্ন