স্কুল খুলেছে, স্কুল খুলেছে, স্কুল গিয়েছে খুলে!
হুড়োহুড়ি লেগে গেছে বেঞ্চি এবং টুলে।
বেঞ্চি দিলো কড়া ধমক, সুর মেলাল টুলও
জলদি সরো শরীর থেকে, দেড় বছরের ধুলো!
থাকার কথা পথে-ঘাটে, ক্লাসরুমে কী কাজে?
হুড়মুড়িয়ে ঢুকবে সবাই ঘণ্টা যদি বাজে।
২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ন