রংপুর রঙ্গ, ফরিদপুরে পাঙ্খা
রংপুর-ফরিদপুরসহ বাংলাদেশের বিভিন্নাঞ্চলে ‘পাঙ্খা’ শব্দটি কেবল ‘পাখা’ অর্থে ব্যবহার হয় না। সবল কাউকে দাবিয়ে দুর্বল কারো বেড়ে যাওয়া, প্রভাবশালী হয়ে ওঠা বোঝাতে বলা হয় পাঙ্খা গজানো। জাতীয় নির্বাচনের বছরখানেক আগে রংপুর সিটি নির্বাচনে নৌকাকে চরমভাবে ডুবিয়ে দিয়েছে লাঙল। সেইসঙ্গে পাখার দাপট। একই সময়ে ইউপি নির্বাচনে নিদারুণভাবে ‘নৌকাডুবি’ হয়েছে ফরিদপুরে আওয়ামী লীগের ঐতিহাসিক ঘাঁটিতেও।
২ জানুয়ারি ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন
‘কান্না’ দিয়ে ‘ডাক’ ঢাকা: রাজকূট কেমিস্ট্রি
‘মায়ের ডাক’ আর ‘মায়ের কান্না’। সংগঠন দুটির জন্মই কষ্টদায়ক ঘটনাকে বিষয়বস্তু করে। আবার দুটির আগে-পিছেই রাজনীতি-অতিরাজনীতির সংযোগ। মাঝে পড়ে গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ নিয়ে রাজনীতি আর কূটনীতির ধ্রুপদি রসায়ন। কূটরাজের এ সন্ধিক্ষণকে ঘিরে এগোচ্ছে নানা কসরত।
২২ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ পূর্বাহ্ন
খেলা: ইনডোরে জাপা, আউটডোরে কারা
ব্যাংককে টানা ৫ মাস চিকিৎসা শেষে রোববার দুপুরে দেশের মাটিতে পা রেখেই সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদের ঘোষণা— সামনের নির্বাচনে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না। কারণ, জাপার ওপর অনেক অত্যাচার করেছে বিএনপি। মামলায় জেলে দিয়েছে এরশাদসহ অনেককে। জাপাকে সভা-সমাবেশ পর্যন্ত করতে দেয়নি।
২৯ নভেম্বর ২০২২, ১১:২০ পূর্বাহ্ন
বাঁশ-হারিকেন রাজনীতির নয়া সন্ধিক্ষণ
লগি-বৈঠা, হাতুড়ি-হেলমেট নয়, গান পাউডার-বোমাও নয়; রাজনীতির ময়দানে বাঁশ আবার খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। তা রূপক অর্থে নয়, একেবারে আক্ষরিক-আভিধানিক তথা প্রায়োগিকভাবেই। বাঁশ মানে বাঁশের লাঠি। রাজধানীসহ দেশের কোথাও কোথাও বিভিন্ন সাইজের বাঁশ কেনাবেচা জমে ওঠার খবরও আসছে।
১৯ নভেম্বর ২০২২, ০৮:৪২ পূর্বাহ্ন
বেগুন সাংবাদিকতা: কৃষক-গবেষকে উদ্বেগ
কারণে-অকারণে এমনিতেই সাংবাদিকদের তেলবাদিক-চাম্বাদিকসহ কতো গালমন্দ হজম করতে হয়। আলু, পটল, ডাঁটা, ঝিঙা, পুঁইশাক বাদ দিয়ে এখন যোগ হয়েছে বেগুনবাদিক। এটা নিয়তি, নাকি একের পাপে বাদবাকি সাংবাদিকদের নিপাতনে সিদ্ধ হওয়া— তা নিস্পত্তিহীন প্রশ্ন।
৮ নভেম্বর ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন
‘ইলিশ ধরা’ বন্ধের মৌসুমে সিইসির ‘পুলিশ ছোঁয়া’
গ্রহণযোগ্য-অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার পর দলবাজ পুলিশ ও প্রশাসন নিয়ে প্রশ্নবিদ্ধ বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। উষ্মা প্রকাশ করে বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ অনেক ক্ষেত্রে দলীয় কর্মীর ভূমিকায় নামে। এদের বিষয়ে কী করবেন তিনি?- সেই জবাব দেননি। ইসি বিট করা সাংবাদিকদের কেউ তাৎক্ষণিক তাকে এ বিষয়ক প্রশ্নও করেননি।
৯ অক্টোবর ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন
‘প্রশ্ন আর ফাঁস হবে না’ গ্যারান্টির মধ্যেই ফাঁসের বার্তা
চালের দাম আর বাড়বে না—মন্ত্রীর এমন আশ্বাসের পরই বেড়ে যায় চালের দাম। তেল, ডাল, ডিমসহ প্রায় সব নিত্যপণ্য নিয়েও একই কাণ্ড। গত কয়েক বছরে মানুষও নমুনা বুঝে গেছে। মন্ত্রী বা সরকারি উচ্চপর্যায় থেকে কোনো কিছুর দাম কমার আশ্বাস বা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মানেই যেন দাম বৃদ্ধির আগাম বার্তা।
২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন
পুলিশ-সালিস: গুরুচরণ দশায় ঢাবির গুরু-শিষ্য
শিক্ষামানের বিশ্ব র্যাঙ্কিংয়ে যতো তলানিতেই ডুবুক, মাঝে মাঝে কদাকার যতো ঘটনাই ঘটুক, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ই— এমনটা ভেবে অভ্যস্ত দেশের লাখো মানুষ। এর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাতি ইতিহাসের খেরোখাতায় চলে যাওয়ার লক্ষণ সবার জন্যই বেদনার। এ বিদ্যাপীঠটি বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের স্মারক।
২৮ আগস্ট ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
মাননীয়: মুখে মুখদোষ, হাতে অজুহাত
নানান মন্দের মাঝেও ভালো খবর হিসেবে ধরা দিয়েছে পররাষ্ট্রমন্ত্রীর বেহেশত বিষয়ক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ। বাংলাদেশের রাজাসন থেকে কারো দুঃখ প্রকাশের দৃষ্টান্ত এটি।
১৬ আগস্ট ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন
হাতির ৫ পা দেখা শুরু ১২ নম্বর গভর্নরের
ব্যাংকসহ সংশ্লিষ্ট অর্থখাতের প্রভাবশালীদের হিম্মত দেখতে শুরু করেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। যদিও তা না দেখা বা না জানার ব্যক্তি নন তিনি। অর্থসচিব থাকাকালে কম-বেশি অবশ্যই দেখেছেন।
৩০ জুলাই ২০২২, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিক্ষক: দোসরা মারের চেয়ে অস্বীকার উত্তম?
শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী নিয়ে তাত্ত্বিক আলোচনা অন্তহীন। উদাহরণ-উপমাও অনেক। এসবের মাঝে ‘উচিত শিক্ষা’ নামের শিক্ষাটির হাল প্রচলন রেকর্ড গড়ে চলছে। কান ধরে উঠবস করানো, গলায় জুতার মালা দিয়ে ঘোরানো, ঠাঁসা মার, জেলে ঢোকানোসহ নানা কিসিমের নজিরবিহীন শিক্ষার শিকার হয়ে চলছেন শিক্ষককুল। তার ওপর যোগ হয়েছে মার দিয়ে ওই মারের কথা অস্বীকার না করলে ফের মার দেওয়ার চরম শিক্ষাও। রীতিমত আচানক কাণ্ডকীর্তি।
১৬ জুলাই ২০২২, ০৭:০০ পূর্বাহ্ন
ডক্টর-ডাক্তার: জয় হারুন-সেলিমদের!
ডক্টর কামাল সাব কিসের ডাক্তর? মিরপুরে তার একটা ডিসপেনসারিও আছে? কাউরে কখনো একটা জ্বরের ট্যাবলেটও দিছে এই ডাক্তরে?
২৩ জুন ২০২২, ১২:৫৮ অপরাহ্ন
মেয়াদোত্তীর্ণদের হক কথার এ কোন ধুম?
গত নির্বাচনে কোথাও কোথাও শতভাগের বেশি ভোট কাস্টিং দেখে লজ্জা লেগেছিল তখনকার সিইসি কে এম নুরুল হুদার। এতদিন পর এসে ওই লজ্জার কথা জানালেন তিনি। কেবল তাই নয়, বিএনপি না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না—এমন বোধের কথাও জানালেন নুরুল হুদা।
৮ জুন ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ন
মুখপাণ্ডিত্য: ফৌজদারি মশকরা, রাজকীয় আশকারা
নিত্যপণ্যের সঙ্গে কথার চাতুরী ও মুখপাণ্ডিত্যের বাজারও আবার গরম। চড়ছে তো চড়ছেই। অভিধানও পাল্টে যাওয়ার দশা। একই বিষয়ে আজ এক কথা, কাল আরেক কথার চাতুরী। এই চাতুরী এখন একটা স্মার্টনেস। মিথ্যাচারীর প্রতিশব্দ ‘সুবক্তা’। এদিকে-সেদিকে ঢু মারলে আগে বলা হতো ডিগবাজি। হাল আমলে তা চমক-ক্যারিশমা। এক একটি ঘটনায় মানুষের কলিজা ছিঁড়ে যাওয়ার মতো কথার তীর আসছে এই চমক ও স্মার্টনেসধারীদের কাছ থেকে। কোনো ছাড় দেওয়া হচ্ছে না তেল-চাল-ডালসহ নিত্যপণ্যের কষ্টের সময়টাতেও।
২৫ মে ২০২২, ০২:৪৭ অপরাহ্ন
টোলে-ট্রেনে দুষ্টের ঢোলে বাড়ি
বরখাস্তের আদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে কিছুটা কবিগুরুর ‘সামান্য ক্ষতি’ কবিতার ধাঁচে রেলের টিটিই শফিকের ল্যাঠা মিটিয়ে দেওয়া হয়েছে। তার নসিবে কী আছে, তা ভবিষ্যৎ। তবে বর্তমান হচ্ছে, ফ্যাসাদে ফেলা হয়েছে রেলের পাকশীর ডিসিও নাসির উদ্দিনকে। রেলমন্ত্রী মহাশয় এবং মহোদয়া আছেন আমানে-আছানেই।
১০ মে ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন
মুখে কেজরিওয়াল বগলে ইট!
দিল্লির পর আদমি পার্টি পাঞ্জাবের তখত জয় করায় কয়েকদিন ধরে আবারও কেজরিওয়াল ক্রাস। ভারতের রাজধানী দিল্লির সীমানা উতরে তা বাংলার রাজধানী ঢাকায়ও। অবচেতনেও অনেকে প্রকাশ করে ফেলছেন একজন অরবিন্দ কেজরিওয়াল পাওয়ার বাসনা। বলছেন, যদি পাওয়া যেত কেজরিওয়ালের মতো নেতা।
২ মে ২০২২, ০৪:১০ অপরাহ্ন
এপ্রিল: ১০-১৭তে গোলমাল, ক্যাটাগরি বদলের প্রস্তুতি
স্থানীয় বা আঞ্চলিক সরকারি ছুটির দৃষ্টান্ত তৈরি হলো বাংলাদেশে। ১৭ এপ্রিল সরকারি ছুটি পালিত হলো মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা হালের মুজিবনগর উপজেলায়। ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
১৯ এপ্রিল ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন
গবেষক হইতে শাসক উত্তম!
ধার-ভার, সুখ-সম্ভোগ কার বেশি? সেটা ভালো করে জানেন চাকরি প্রার্থীরা। বিশেষ করে বিসিএস পরীক্ষার্থীরা। তবে, আলোচনা বেশি সদ্য ঘোষিত ৪০তম বিসিএস নিয়ে।
২ এপ্রিল ২০২২, ০৩:১৮ অপরাহ্ন
রুশ-ইউক্রেন: তথ্যের বিশ্বযুদ্ধে বাংলা ছাপ
রুশ-ইউক্রেন যুদ্ধকে ঘিরে মিডিয়ার এক নয়া বৈশ্বিক রূপ। সরগরম দেশ-বিদেশের গণমাধ্যম। তা প্রতিষ্ঠিত ও মূলধারার কোনো কোনো গণমাধ্যমেও। আর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর জন্য মওকা। যা ইচ্ছে কনটেন্ট, সেগমেন্ট প্রচারের উদ্দাম দৌড়। বিদেশি বিভিন্ন গণমাধ্যমগুলো থেকে ধার করা তথ্য দিয়ে বাংলাদেশেও রিপোর্টিংয়ের ছড়াছড়ি। তথ্যের হেরফের যাচাই বা তুলনার বালাই কম। সুযোগও কম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এগুলোর অডিয়েন্স (পাঠক-দর্শক-শ্রোতা) প্রচুর। বেশুমার।
৬ মার্চ ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ন
মাথার পেছনে আয়, সামনে ফকিন্নি বাজার
আয়-ব্যয়ের হিসাব মেলানোর দুর্বিষহ সন্ধিক্ষণে উন্নয়ন আর জীবন বাঁচানোর অর্থনীতি, মাথাপিছু আয়ের সঙ্গে সেবা ও নিত্যপণ্যের দামের ঘোড়দৌড়। যার দৃশ্যায়ন হয় টিসিবির ট্রাকের পেছনে মাস্ক বা মাফলারে মুখ লুকিয়ে দীর্ঘ লাইনে থাকা চেহারাগুলোতে। মাস্কে বা মাফলারে মুখ ঢেকে মাথার পেছনে ২৯ হাজার ৪৩০ টাকা আয় নিয়ে তারা সামনে দেখেন টিসিবির ট্রাক।
২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ন