সীমান্ত হত্যা: বিএসএফের দাবি ও বিজিবির রহস্যজনক নীরবতা
সম্প্রতি বাংলাদেশ-ভারত ৫২তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিজিবি প্রধান মেজর জেনারেল সাকিল আহমেদ, আর ভারতীয় দলের নেতৃত্ব দেন বিএসএফ প্রধান পঙ্কজ কুমার সিং।
২৬ জুলাই ২০২২, ০৯:২৩ পূর্বাহ্ন
কূটনীতিকের ‘বড়দিনের কার্ড বিনিময়’ ও মন্ত্রীদের অমৃতবচন!
কে না জানেন, কূটনীতির নিজস্ব এক ভাষা আছে, যাকে বলা হয় কূটনৈতিক ভাষা। অভিধানের ভাষার সঙ্গে এই ভাষা সবসময় নাও মিলতে পারে। এই ভাষা এতোই স্পর্শকাতর যে, সামান্য এদিক-ওদিক হলেই ছোট বিষয়েও লঙ্কাকাণ্ড ঘটে যেতে পারে। সে কারণেই যারা কূটনৈতিক দায়িত্ব পালন করেন তাদের ভাষা এবং ভাষা ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। এত কিছুর পরও কখনো কখনো এমন কিছু ঘটনার সাক্ষাৎ মেলে যেখানে বিশেষ কোনো দেশের কূটনীতিক অন্য দেশের কূটনীতিক কিংবা সাধারণ মানুষের কথা বলতে গিয়ে এমন শব্দ ব্যবহার করে বসেন, তাতে দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা দেখা দেয়। এই ধরনের ঘটনা দুটো কারণে ঘটতে পারে। এক: অসাবধানতা, দুই: ইচ্ছাকৃত। দ্বিতীয়টির ক্ষেত্রে যিনি তা ব্যবহার করেন তার সচেতন প্রয়াসই থাকে প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়া, যার চূড়ান্ত উদ্দেশ্য হলো দ্বিতীয় পক্ষ থেকে কিছু বাড়তি সুবিধা আদায় করা।
২১ মে ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন
একটি হবুচন্দ্রীয় আইনের খসড়া ও বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক
ইতিহাসে থাকুক বা নাই থাকুক, গল্পে তো আছে! আর কে না জানে যে কখনো কখনো গল্পের কাহিনী ইতিহাসের চেয়েও বেশি গণ-মননকে নাড়া দেয়।
৭ মে ২০২২, ০১:৪৬ অপরাহ্ন
সমসাময়িক রাজনীতি ও প্রতিপক্ষ নির্মূলের মনস্তত্ত্ব
বীভৎস! এ যেন ১০ বছর আগের সেই লোমহর্ষক ঘটনারই পুনরাবৃত্তি। কয়েকজন যুবক অন্য এক যুবককে ধাওয়া করে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করছে। আর অসহায় যুবকটি বাঁচার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ছটফট করতে করতে একসময় শীতল মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
২৫ এপ্রিল ২০২২, ০৩:৪৯ অপরাহ্ন
বাউফল থেকে কুলাউড়া: ফতোয়ার শেষ কোথায়?
দেশের ২ বিপরীত প্রান্তের ২টি খবর। একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাউফল উপজেলার, অন্যটি উত্তর-পূর্বাঞ্চলীয় কুলাউড়া উপজেলার। কিন্তু খবর ২টির মৌলিক চরিত্র প্রায় একই।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৩ পূর্বাহ্ন
দুর্ঘটনার দায় যার, ক্ষতিপূরণের দায়িত্বও তার
ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে সরকারি হিসাবে এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর কথা জানা গেছে। অগ্নিদগ্ধ হয়ে আরও বহু মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এরই মাঝে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং ঝালকাঠি জেলা প্রশাসন পৃথকভাবে ৩টি তদন্ত কমিটি গঠন করেছে। বরগুনা জেলা প্রশাসন নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা এবং চিকিৎসাধীনদের ১৫ হাজার করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ও প্রত্যেক নিহতের পরিবারকে দেড় লাখ করে টাকা দেবে বলে জানিয়েছে।
২৬ ডিসেম্বর ২০২১, ০৬:৫৬ পূর্বাহ্ন
মার্কিন নিষেধাজ্ঞা ও সরকারের নতুন চ্যালেঞ্জ
সম্প্রতি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর।
১৯ ডিসেম্বর ২০২১, ১০:১৮ পূর্বাহ্ন
ইউপি নির্বাচনে নৌকার কেন এই বিপর্যয়?
দেশে দ্বিতীয় ধাপের ৮৪৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেল। এখন পর্যন্ত সারা দেশের চূড়ান্ত ফল জানা না গেলেও যেটুকু জানা গেছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে ইউপি নির্বাচনকে ঘিরে সরকার দলীয় প্রতীক ‘নৌকা’ কঠিন পরীক্ষার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। অনেক জায়গাতেই ‘নৌকা’ অন্যান্য অ-দলীয় বা নির্দলীয় প্রতীকের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে।
১৫ নভেম্বর ২০২১, ০৯:৪২ পূর্বাহ্ন
কেন এই অবিশ্বাস?
আমরা এখন এক বিশ্বাস-শূন্যতার সময়ে বাস করছি। ব্যক্তি থেকে সমাজ, রাজনীতি, রাষ্ট্র, সর্বক্ষেত্রেই অবিশ্বাসের দাপট। কেউ কাউকে বিশ্বাস করে না। বিজ্ঞানকে পর্যন্ত বিশ্বাস করতে হাজারো আপত্তি। নিজের চোখকেও বিশ্বাস করতে দ্বিধা। মনে হয় আমি বুঝি ভুল দেখছি, কিংবা যা দেখছি তা ভুল। তাই হয়তো ইতিহাসের চেয়ে শ্রুতিকথা এখন বেশি গ্রহণযোগ্য। রাজনীতির ক্ষেত্রে এই অবিশ্বাস আরও বেশি প্রকট। যত সত্যিই হোক না কেন, ভিন্ন মতাবলম্বীর কোনো কথাকেই আমরা বিশ্বাস করতে চাই না। বরং সত্যটাকে অবিশ্বাস করার জন্য নিজের মতো করে যুক্তি দাঁড় করাতে সবাই আমরা সচেষ্ট।
২৪ অক্টোবর ২০২১, ০২:০৪ অপরাহ্ন
শিল-পাটার ঐকমত্য ও গরু খোঁজার কার্যবিধি
১৯৮৩ সন। ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আইন প্রশিক্ষণের জন্য যোগদান করলাম তৎকালীন সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমিতে। ফৌজদারি কার্যবিধি পড়াতে আসলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেড এ শামসুল হক। ভূমিকা বক্তব্যেই বললেন, ‘আলপিন থেকে গোয়ালের গরু, যাই হারিয়ে যাক না কেনো, এই সিআরপিসি খুললে সব খুঁজে পাবে।’ এরপর ৩৮ বছর কেটে গেছে। এর মাঝে নতুন নতুন কত আইনই না এসেছে দেশে। কিন্তু গুরুর কথার সেই গরু এখনো খুঁজে পেলাম না।
৪ অক্টোবর ২০২১, ০৮:৫৬ পূর্বাহ্ন
উপহারের ঘরে ধস ও ‘হাতুড়ি-শাবল’
১৯৯৩ সালের কথা। আমি তখন কম্বোডিয়ায় জাতিসংঘ মিশনে কর্মরত। সময়টা এপ্রিলের শেষ। এক মাস পরই জাতিসংঘের তত্ত্বাবধানে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। জনমত যাচাই এবং জন-ধারণা ইঙ্গিত দিচ্ছে হুন সেনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) এবং প্রিন্স নরোদম রানারিধের নেতৃত্বাধীন ফুনসিনপেক পার্টির হাড্ডা-হাড্ডি লড়াইয়ের। স্বাভাবিকভাবেই সাংবাদিক সমাজ দুই দলের নেতাদের সাক্ষাৎকার আর বক্তব্য বের করা নিয়ে ব্যস্ত।
১৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৮ পূর্বাহ্ন
বেকার সমস্যা ও সংসদ সদস্যের বিবাহতত্ত্ব
দেশে বেকার সমস্যা সমাধানকল্পে চাকরিজীবী নারী-পুরুষের মধ্যে বিয়ে বন্ধে আইন চেয়েছেন বগুড়া থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত এই সাংসদ গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ এর ওপর আলোচনা করতে গিয়ে এই দাবি উত্থাপন করেন।
৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৩ পূর্বাহ্ন
কি কথা তাহার সাথে? তার সাথে!
১৫ আগস্ট অবিশ্বাস্য দ্রুততায় তালেবানের হাতে কাবুলের নিয়ন্ত্রণ যাওয়ার পর ১০ দিন চলে গেছে। কিন্তু এখন পর্যন্ত তালেবান কেন্দ্রীয় সরকার গঠনের কাজে তেমন অগ্রগতির খবর পাওয়া যায়নি। যদিও দুএকটি প্রদেশে (যেমন: জাবুল ও পাকতিয়া) প্রাদেশিক গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। আরও শোনা যাচ্ছে সরকার গঠন নিয়ে বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে নাকি তালেবানের আলোচনা চলছে। এই অবস্থাতেই ২৪ আগস্ট মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস কাবুলে তালেবান নেতা মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে বৈঠক করেছেন।
২৬ আগস্ট ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
হারছে শুধু আফগান জনগণ
তালেবানরা দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে। সেই সঙ্গে অবসান হয়েছে দেশটিতে ২০ বছরের মার্কিন নেতৃত্বাধীন শক্তির আনুষ্ঠানিক দখলদারিত্বের। অনেক রাজনৈতিক বিশ্লেষকই এই ঘটনাকে তালেবানদের কাছে মার্কিন বাহিনীর পরাজয় হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। কেউ কেউ আবার একে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গেও তুলনা করছেন।
১৬ আগস্ট ২০২১, ০১:৪৬ অপরাহ্ন