গুগল ডুডল দিনটি উৎসর্গ করলো হুমায়ূন আহমেদকে
প্রথিতযশা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন আজ। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাংলা সাহিত্যানুরাগীরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন তাঁকে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও সামিল হয়েছে সেই মিছিলে। গুগল ডুডলে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে এই প্রয়াত লেখকের সম্মানে।
১৩ নভেম্বর ২০১৭, ০৬:৪৩ পূর্বাহ্ন
‘পদ্মাবতী’-র মুক্তি ঠেকাতে এবার ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন
ইতিহাস বিকৃতির অভিযোগ উঠায় বেশ বেকায়দায় পড়েছে ‘পদ্মাবতী’ ও এর পরিচালক সঞ্জয় লীলা বানশালি। ছবিটির নির্মাণ ও প্রদর্শন ঠেকাতে বিরোধীরা শুধু হুমকি-হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, তাদের কেউ কেউ গিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত।
১২ নভেম্বর ২০১৭, ১০:১৯ পূর্বাহ্ন
মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে জেসিয়া ইসলাম
চীনের সানাইয়া শহরে বসেছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৭তম আসর। সে আসরে সগর্বে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। শুধু তাই নয়, তিনি এখন ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে।
১২ নভেম্বর ২০১৭, ০৮:০৫ পূর্বাহ্ন
পর্দা উঠল কলকাতা ২৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
এক দিকে বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মহেশ ভাট, কামলা হাসান, কাজল, কুমার শানু। অন্যদিকে প্রজেনজিৎ, দেব, পাওলি দাম, মিমি কিংবা বর্ষীয়ান রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়। বলিউড-টলিউডের মহাতারকাদের প্রায় সবারই উপস্থিতি ছিল ১০ নভেম্বর (শুক্রবার) কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
১১ নভেম্বর ২০১৭, ১০:১৫ পূর্বাহ্ন
শাকিব খানের ‘মাস্ক’
‘শিকারী’, ‘নবাব’ দিয়ে দুই বাংলায় নিজের একটি শক্ত অবস্থান করে নিয়েছেন শাকিব খান। বর্তমানে ‘চালবাজ’ নামের আরেকটি যৌথ প্রযোজিত সিনেমায় অভিনয় করছেন ঢালিউডের এই শীর্ষ তারকা।
১০ নভেম্বর ২০১৭, ১১:১৮ পূর্বাহ্ন
পাপনে মুগ্ধ ফোক ফেস্ট
লোকসংগীত উৎসব বা ফোক ফেস্টের প্রথম দিন ছিলো গতকাল (৯ নভেম্বর)। সন্ধ্যা শুরু হতে না হতেই আসতে শুরু করেছিলেন শ্রোতারা। আর্মি স্টেডিয়াম পরিণত হয়েছিল জনসমুদ্রে।
১০ নভেম্বর ২০১৭, ১১:০২ পূর্বাহ্ন
শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ভারতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে ১০ নভেম্বর। ভারতের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন সাত দিনের এই উৎসবের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
৯ নভেম্বর ২০১৭, ১১:১৩ পূর্বাহ্ন
অপূর্ব’র গানের অনুরাগী মৌসুমী
অপূর্ব ভালো গান করেন, তাঁর গান শুনে অনুরাগ জন্মে মৌসুমী হামিদের। একটু একটু করে অপূর্ব’র প্রতি দুর্বলতা বাড়তে থাকে তাঁর। কিন্তু মৌসুমীর অন্য ছেলে বন্ধু বিষয়টি মেনে নিতে পারেন না। ঢাকার বাইরে একটি রিসোর্টে বেড়াতে গিয়েই পরিচয় হয় তাঁদের। এগিয়ে যায় নাটকের গল্প।
৮ নভেম্বর ২০১৭, ০৮:২৩ পূর্বাহ্ন
বিতর্কে পড়ছে সঞ্জয় লীলা বানশালি’র ‘পদ্মাবতী’
স্বনামধন্য পরিচালক সঞ্জয় লীলা বানশালী’র ঐতিহাসিক ছায়াছবি ‘পদ্মাবতী’ পড়ছে নতুন বিতর্কে। ভারতের রাজস্থান রাজ্যের চলচ্চিত্র পরিবেশকরা এই ছবিটিতে দেখানো ইতিহাস নিয়ে আপত্তি তোলায় এই বিতর্কের সৃষ্টি হয়।
৮ নভেম্বর ২০১৭, ০৭:৪৭ পূর্বাহ্ন
সালমান খান, ক্যাটরিনা কাইফের বহুল আলোচিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেইলার প্রকাশ
সালমান খান এবং ক্যাটরিনা কাইফের বহুল আলোচিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। হলিউডি ধাঁচের এই বলিউড অ্যাকশন ছবিটিতে সালমানকে দেখা যাবে ইরাকে নিয়োজিত গোয়েন্দা মিশনের একজন সদস্য হিসেবে।
৭ নভেম্বর ২০১৭, ১০:০২ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি হচ্ছে প্রথম বাংলা অ্যানিমেটেড চলচ্চিত্র
‘সার্ভাইভিং সেভেন্টি ওয়ান’ শিরোনামে নির্মিতব্য এই চলচ্চিত্রের লেখক, পরিচালক এবং নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ওয়াহিদ বিন রেজা। কানাডার ভ্যাঙ্কুভারে অবস্থিত সনি পিকচার্স ইমেজওয়ার্কে কাজ করেছেন তিনি। সুপার হিরো ফিল্ম ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর দর্শক-নন্দিত ভিজুয়াল ইফেক্টের কাজেও যুক্ত ছিলেন ওয়াহিদ।
৭ নভেম্বর ২০১৭, ০৮:৩৫ পূর্বাহ্ন
দুই মিনিটেই মুগ্ধতা ছড়ালো ‘হালদা’
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিটি। এর আগে ছবিটির ট্রেইলার এবং ‘নোনাজল’ গানটি অনেকের নজর কেড়েছে।
৭ নভেম্বর ২০১৭, ০৬:৫২ পূর্বাহ্ন
বাঁশি আমার পরম মিতা:রাহুল আনন্দ
নিতান্ত ক্ষুদ্র বলে দাবি করেন নিজেকে আমাদের ভালোবাসার গানওয়ালা, রাহুল আনন্দ। শুধু সংগীতের জগতেই নয়, অভিনয় এবং চিত্রশিল্পেও রয়েছে তার অবাধ বিচরণ। ‘জলের গান’-এর জলজ এ প্রাণের দারুণ ব্যস্ত সময় কাটছে সাত বছরের পুত্র তোতা এবং স্ত্রী চিত্রশিল্পী উর্মিলা শুক্লাকে নিয়ে। সবসময় নতুন নতুন বাদ্যযন্ত্র বানিয়ে সবাইকে চমকে দেয়া যেন রীতিমতো তার অভ্যাসে পরিণত হয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী তার ব্যক্তিগত ভাবনা ও ভালোলাগার কথাগুলো খুব সাবলীলভাবে ব্যক্ত করলেন আনন্দধারার সঙ্গে তার কথোপকথনে।
৬ নভেম্বর ২০১৭, ১০:১৫ পূর্বাহ্ন
অপেক্ষায় পরীমণি
পরীমণি অভিনীত ‘অন্তর জ্বালা’ সেন্সর বোর্ড পেরিয়ে এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে। সবকিছু ঠিক থাকলে মালেক আফসারী পরিচালিত এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৫ ডিসেম্বর।
৬ নভেম্বর ২০১৭, ১০:১৩ পূর্বাহ্ন
ঐশ্বরিয়া রাইয়ের ‘ফ্যানি খান’ শুটিং চলাকালে দুর্ঘটনা
সেসময় শুটিং চলছিলো পরিচালক অতুল মাঞ্জরেকরের ‘ফ্যানি খান’ চলচ্চিত্রের। সেটে ছিলেন ছবিটির প্রধান অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি একটি ট্যাক্সি ডাকছেন। আর তখনই ঘটলো দুর্ঘটনা।
৬ নভেম্বর ২০১৭, ০৮:১৯ পূর্বাহ্ন
শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে এসে ফোন খোয়ালেন ১৩ ভক্ত
মুম্বাইয়ের বান্দ্রা আবাসিক এলাকায় ভক্তরা জড়ো হয়েছিলেন প্রিয় তারকা শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে। দীর্ঘ সময় অপেক্ষাও করেছিলেন তাঁরা, শুধু তাঁকে এক নজর দেখবেন বলে।
৬ নভেম্বর ২০১৭, ০৭:২২ পূর্বাহ্ন
খানিকটা বিনোদন দিতে পারবে ‘গেইম রিটার্নস’
পেশাদার খুনি নীরব (মায়া) একটি প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন মানুষকে খুন করেন। এই প্রতিষ্ঠানের মূল হোতা হলেন মিশা সওদাগর (কাইজার)। মায়ার সহযোগী হয়ে তাঁকে খুন করতে সহযোগিতা করেন শায়েনা (লাবণ্য)। খুন করতে সাহায্য করার পাশাপাশি তাঁকে মনে-প্রাণে পছন্দ করে তিনি। এক সময় তমা মির্জাকে (পায়েল) খুন করার দায়িত্ব দেওয়া হয় মায়াকে। কিন্তু, খুন করতে গিয়ে ব্যর্থ হন তিনি। ধীরে ধীরে পায়েলের প্রতি দুর্বল হয়ে তাঁর প্রেমে জড়িয়ে যান মায়া। একটি বড় বিপদ থেকেও তিনি রক্ষা করেন শায়েনাকে।
৫ নভেম্বর ২০১৭, ১০:১৭ পূর্বাহ্ন
এবার অভিযোগের আঙ্গুল ‘সিনেমা প্যারাডিসো’-র পরিচালকের দিকে
নারী সহকর্মীদের হেনস্তা করা নিয়ে হলিউডে যে হার্ভি-ঝড় চলছে এরই মধ্যে একই ধরণের অভিযোগ উঠেছে ‘সিনেমা প্যারাডিসো’-খ্যাত পরিচালক জিউসেপ্পে তোর্নাতোরের বিরুদ্ধে।
৫ নভেম্বর ২০১৭, ০৮:৩৮ পূর্বাহ্ন
‘মামলার বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি’
চিত্রনায়ক শাকিব খানের নামে মামলা হয়েছে এমন খবর দেশ-বিদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ‘রাজনীতি’ শিরোনামের সিনেমার একটি দৃশ্যে একটি মুঠোফোন নম্বর ব্যবহার করা হয়েছে শাকিব খানের উচ্চারণে। সেটি হবিগঞ্জের অটোরিকশা চালক ইজাজুল মিয়ার ফোন নম্বর। এ বিষয়ে তিনি শাকিব খানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করেছেন গত ২৯ অক্টোবর।
৫ নভেম্বর ২০১৭, ০৭:৪৯ পূর্বাহ্ন
কলকাতায় ছয়দিন ব্যাপী বাংলাদেশ নাট্যোৎসব শুরু
কলকাতায় শুরু হল নান্দীপট আয়োজিত ‘প্রাঙ্গণেমোর বাংলাদেশ নাট্যোৎসব ২০১৭’। শুক্রবার সন্ধ্যায় কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কাউন্সিল রিলেশন (আইসিসিআর)-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নাট্যোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। ছয় দিন ব্যাপী এই নাট্য উৎসব চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত এবং প্রতিদিন সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোরের জনপ্রিয় ৭টি নাটক।
৪ নভেম্বর ২০১৭, ০৯:৫৮ পূর্বাহ্ন