৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলা অক্টোবরে
আগামী ২৯ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ৩০তম ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’।
৩ আগস্ট ২০২১, ০৭:৩৮ পূর্বাহ্ন
ঈদ সত্ত্বেও জুলাইয়ে প্রবাসী আয় কমেছে ৪ শতাংশ
ঈদের মাস হওয়া সত্বেও জুলাইয়ে প্রবাসী আয় জুনের তুলনায় প্রায় ৪ শতাংশ কমে ১ হাজার ৮৭১ মিলিয়ন ডলার হয়েছে। সাধারণত ঈদের মাসে প্রবাসী আয়ের পরিমাণ বাড়ে।
২ আগস্ট ২০২১, ০৪:৩৪ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রীর সঙ্গে প্রবাসীদের ভ্যাকসিন পাঠানোর আলোচনা
বাংলাদেশে ৫০ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উপহার হিসেবে পাঠানোর অগ্রগতির বিষয়ে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন, সিটিজেনশিপ, মাইগ্রেশন সার্ভিস ও মাল্টিকালচারাল বিষয়ক মন্ত্রী এলেক্স হকের সঙ্গে একটি অনলাইন আলোচনা সভা করেছেন প্রবাসীরা।
২ আগস্ট ২০২১, ১১:২৬ পূর্বাহ্ন
লন্ডনগামী যাত্রীর ফ্লাইট মিস, বিমানকর্মী সাময়িক বরখাস্ত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ওজনের অতিরিক্ত লাগেজ বহন করা নিয়ে জটিলতায় লন্ডনগামী এক যাত্রী ফ্লাইট মিস করেছেন। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সিলেট বিমানবন্দরের এক কর্মীকে প্রত্যাহার করা হয়েছে।
৩১ জুলাই ২০২১, ০৩:১৭ অপরাহ্ন
মাস্টারশেফের কিশোয়ার এবার পেশাদার রাঁধুনি
জুলাই শেষ হচ্ছে আজ। চলতি বছরের জুলাই বাংলাদেশিদের জন্যে বয়ে নিয়ে এসেছে বুক ভরা অহংকার। আন্তর্জাতিক ক্যানভাসে তিন আলোকিত বাংলাদেশি এঁকেছেন বিজয়ের উজ্জ্বল রেখাচিত্র।
৩১ জুলাই ২০২১, ০১:৩১ অপরাহ্ন
বাংলাদেশসহ ৩ দেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা বাড়লো
বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আগামী ৩০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সে দেশের সরকার।
৩০ জুলাই ২০২১, ০১:১৩ অপরাহ্ন
লকডাউন কার্যকরে সিডনিতে সেনা মোতায়েন
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের আটটি কাউন্সিলের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পাঁচ সপ্তাহ লকডাউন শেষে আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে। ২৫ জুন মধ্যরাত থেকে শুরু হওয়া লকডাউন শেষ হবে ২৮ আগস্ট।
৩০ জুলাই ২০২১, ০৫:৩৩ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়া প্রবাসীদের ভ্যাকসিন পাঠানোর প্রচেষ্টা অব্যাহত
অস্ট্রেলিয়া থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠাতে প্রবাসী বাংলাদেশিরা অস্ট্রেলিয়া পার্লামেন্টে আবেদন করার আগে সরাসরি একটি আবেদন পাঠান প্রধানমন্ত্রী স্কট মরিসনের কাছে।
২৯ জুলাই ২০২১, ০৪:৫৫ অপরাহ্ন
বাংলাদেশসহ ৪ দেশ থেকে ৭ আগস্ট পর্যন্ত এমিরেটসের ফ্লাইট স্থগিত
করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে দুবাইভিত্তিক উড়োজাহাজ চলাচল সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।
২৯ জুলাই ২০২১, ০৩:০১ অপরাহ্ন
করোনাকালে কাজ হারিয়ে দেশে ফেরত এসেছেন প্রায় ৫ লাখ প্রবাসী
করোনাভাইরাস মহামারির প্রভাবে গত একবছরেরও বেশি সময়ে বিদেশ থেকে প্রায় পাঁচ লাখ প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন।
২৮ জুলাই ২০২১, ০৮:৫৫ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়া থেকে ভ্যাকসিন নেওয়ার উদ্যোগ সরকারকে নিতে হবে
অস্ট্রেলিয়ায় উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বাংলাদেশে উপহার হিসেবে পাঠানোর জন্য চেষ্টা করছেন অস্ট্রেলিয়া-প্রবাসী বাংলাদেশিরা। অস্ট্রেলিয়া পার্লামেন্টে তাদের আবেদনটি অনুমোদনের পর এখন চলছে স্বাক্ষর সংগ্রহের কাজ।
২৭ জুলাই ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
বাংলাদেশের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন সম্ভাবনা
কোভিড-১৯ এর ডেল্টা সংক্রমণ পৃথিবীর প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং মৃত্যুহার অতীতের চেয়ে প্রকট আকার ধারণ করছে। অনেকে অবগত আছেন যে, আলফা ধরনটি ছিল উহানের প্রথম ধরনটির চাইতে শতকরা ৫০ ভাগ অধিক সংক্রামক, আর একইভাবে ডেল্টা ধরনটি আলফার চাইতেও শতকরা ৫০ ভাগ অধিক সংক্রামক। এই প্রেক্ষাপটে, বাংলাদেশের অন্তত ১০ থেকে ১২ কোটি জনগণের জন্য ২০ থেকে ৪০ কোটি টিকার সংস্থান অতীব জরুরি। এই আর্টিকেলের মূল লক্ষ্য অস্ট্রেলিয়ান সরকারের কিছু সিদ্ধান্তের প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ, যেন বাংলাদেশ সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।
২৫ জুলাই ২০২১, ১০:০৯ পূর্বাহ্ন
দেশে আয় নেই, বিদেশে ফিরতে চান প্রবাসীরা
কোভিড-১৯ মহামারির কারণে গত বছরের মে মাসে চাকরি ছেড়ে কুয়েত থেকে বাংলাদেশে ফিরে আসেন মুস্তাকিম আলম। সাত বছরের বেশি সময় কুয়েতে থেকেছেন তিনি। সেখানে একটি ছাপাখানায় কাজ করতেন।
২৫ জুলাই ২০২১, ০৮:১৭ পূর্বাহ্ন
আমাদের দরজায়ও কড়া নাড়ছে করোনা
অবশেষে আমাদের ঘরের দরোজায় এসেও কড়া নাড়ছে মহামারি করোনা। আমি যে কাউন্সিল এলাকায় থাকি সেটাকে ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় করোনা আঘাত করার পর এই প্রথমবারের মতো আমাদের ব্লাকটাউন কাউন্সিল এলো হটস্পটের তালিকায়।
২৫ জুলাই ২০২১, ০৪:৫৫ পূর্বাহ্ন
বাংলাদেশে ৫০ মিলিয়ন ভ্যাকসিন পাঠানোর আবেদন অস্ট্রেলিয়া প্রবাসীদের
বাংলাদেশে ৫০ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উপহার হিসাবে পাঠানোর জন্য অস্ট্রেলিয়ান পার্লামেন্টে আবেদন করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তাদের আবেদন অনুমোদন করে নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে প্রবাসীদের পরামর্শ দিয়েছে পার্লামেন্ট কর্তৃপক্ষ।
২৩ জুলাই ২০২১, ০৬:৩৯ পূর্বাহ্ন
ঘরে বসেই সিডনিবাসী প্রতি সপ্তাহে পাচ্ছেন ৪৮ হাজার টাকা
বৃহত্তর সিডনিতে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে গত ২৫ জুন মধ্যরাত থেকে। মহামারি করোনায় অস্ট্রেলিয়ায় সব থেকে ক্ষতিগ্রস্ত নগরী এখন নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
নির্বাচিত হলে তিনি হবেন অস্ট্রেলিয়ার প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর
অস্ট্রেলিয়ার জাতীয় সংসদ ও কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এখন বাংলাদেশিরা মূলধারার রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছেন। ক্ষমতাসীন ও বিরোধী দলের রাজনীতিতে তাদের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
সিডনিতে ‘বাংলা টাউন’ লাকেম্বার প্রাণ কেড়ে নিয়েছে করোনা
অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে নিথর এলাকায় পরিণত হয়েছে সিডনির ‘বাংলা টাউন’ হিসেবে পরিচিত লাকেম্বা। বেলমোর-লাকেম্বা চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী, এই এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা ২৭৬টি। এর মধ্যে ৭৫ শতাংশের মালিক বাংলাদেশি।
২২ জুলাই ২০২১, ০৫:২৫ অপরাহ্ন
লকডাউনে আন্তর্জাতিক যাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালু থাকবে
আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য দেশের ভেতরে ফ্লাইট চালু রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
২২ জুলাই ২০২১, ০৩:৪১ অপরাহ্ন
ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৭ বাংলাদেশির মৃত্যু: রেড ক্রিসেন্ট
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে ১৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এসময় ৩৮০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
২২ জুলাই ২০২১, ০৪:৪৪ পূর্বাহ্ন