সৈয়দ মনজুরুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, সমালোচক ও সাহিত্যিক
জন্মদিনের শ্রদ্ধা / সৈয়দ আবুল মকসুদ : সক্রিয় চিন্তার মানুষ
ঊনিশ শ’ আশির দশকের মাঝামাঝিতে সংবাদ অফিসে, সাহিত্য সম্পাদক আবুল হাসনাতের টেবিলে সৈয়দ আবুল মকসুদের সঙ্গে আমার প্রথম পরিচয়। সংবাদের সাহিত্য সাময়িকীতে নিয়মিত পাক্ষিক কলাম লেখার জন্য হাসনাত ভাই আমার কাছে প্রস্তাব রেখেছেন, বিষয় বিশ্বসাহিত্য ও শিল্পকলা। অনেক ভেবেচিন্তে একটি লেখা তাকে দিয়েছি, তিনি অনুরোধ জানিয়েছেন আরো দু’এক লেখা নিয়ে তার কাছে যেতে, যাতে এক-দেড় মাস তিনি নিশ্চিত থাকতে পারেন। আমি দু’টি লেখা নিয়ে গিয়েছি এবং মকসুদ ভাইয়ের সঙ্গে পরিচিত হয়েছি। তখনও তার নামটা শুধু শুনেছি, দু’এক লেখা পড়েছি, কিন্তু তার মুখোমুখি হইনি।
২৩ অক্টোবর ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন