প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রসারে প্রিন্সিপাল ইবরাহীম খাঁর সাধনা
ব্রিটিশরা যখন থেকে ইংরেজি ভাষাকে প্রাধান্য দিয়ে নতুন শিক্ষাব্যবস্থা প্রবর্তন যখন করলেন তখন থেকেই বাংলার মুসলমান সমাজের প্রাতিষ্ঠানিক শিক্ষায় পিছিয়ে পড়ার শুরু। আরও নানাবিধ কারণ আছে। কিন্তু প্রধান কারণ ধর্মীয়। মোগলরা ধর্মে ছিল মুসলমান, তাদেরকে পরাজিত করে ব্রিটিশদের ক্ষমতা দখল তাই মুসলমান সমাজ স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি। সঙ্গে ছিল মোল্লাদের ফতোয়া। ইংরেজি শিক্ষা ছিল অনেকটা হারাম, যে শিখতো তাকে করা হতো বেইজ্জতি। এভাবে চলছিল উনিশ শতক পর্যন্ত।
১ এপ্রিল ২০২৩, ০৮:৪৪ পূর্বাহ্ন
শতবছর পূর্বে কেমন ছিল রমজান
মানব সমাজ পরিবর্তনশীল। বয়সের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলায়। প্রজন্মের হাত ধরে বদলায় ধর্মীয় রূপও। আজ যেভাবে আমরা বাংলার মুসলমান সমাজকে দেখছি শতবছর পূর্বের সমাজ অবশ্যই ভিন্ন রূপ ছিল। মুসলমান সমাজের যে কোনো উপাদানই— শতবছর পূর্বে আজকের মতো ছিল না। এবাদতের মধ্যে ইসলাম ধর্মে নামাজের পরেই রোজা। যদি প্রশ্ন জাগে, বর্তমান সমাজে রোজার যে রূপ তা শতবছর পূর্বে একইরকম ছিল? কতটা ছিল ভিন্নতা? শতবছর পূর্বের বাঙালি মুসলমান সমাজে রমজানের রূপ কেমন ছিল তা জানতে সহায়ক কীর্তিমানের আত্মজীবনী। তাতে উঠে আসছে সামাজিক এই চিত্র।
২৪ মার্চ ২০২৩, ০৮:৪৯ পূর্বাহ্ন
আবুল কালাম শামসুদ্দীন এবং আবুল মনসুর আহমদ: সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি
বাংলায় ‘মানিকজোড়’ বলে একটা বাগধারা আছে, যার বাস্তব উদাহরণ আবুল কালাম শামসুদ্দীন (১৮৯৭) এবং আবুল মনসুর আহমদ (১৮৯৮)। কারণ দুজনের জন্মসালের ব্যবধান মাত্র এক বছর এবং জন্ম একই গ্রামে— ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামে। একই গ্রামে জন্ম এবং প্রায় সমবয়সী হওয়ার ফলে এই দুই মহারথীর মধ্যে ছেলেবেলাতেই যে সম্পর্ক তৈরি হয় তা কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না, রাজনীতি পর্যন্ত গড়িয়েছে। তাদের মধ্যকার সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতির খতিয়ান তুলে ধরবো এতে।
৪ মার্চ ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
‘রাষ্ট্রভাষা বাংলা’র সাধক আবুল মনসুর আহমদ
দেশভাগে পাকিস্তান রাষ্ট্র ঘোষণার মাত্র দুই সপ্তাহ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকের উদ্যোগে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর গঠিত হয় ‘তমদ্দুন মজলিশ’। এ সংগঠন থেকে ১৫ সেপ্টেম্বর একটি পুস্তিকা প্রকাশ করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক আবুল কাসেমের একটি ভাষা বিষয়ক প্রস্তাব, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কাজী মোতাহার হোসেনের প্রবন্ধের সঙ্গে তৎকালীন কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার সম্পাদক হিসেবে আবুল মনসুর আহমদের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিলো। প্রবন্ধের শিরোনাম, ‘বাংলা ভাষাই হবে আমাদের রাষ্ট্রভাষা’।
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন
জসীম উদ্দীনের প্রেম-প্রণয়ের স্মৃতি
মানুষের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ প্রেম, ভালোবাসা। প্রাচীন কাল থেকেই বিপরীত লিঙ্গের প্রতি— মানব-মানবীর ভালোবাসা নিয়ে সাহিত্যিকরা নিজনিজ আঙিনায় কাজ করেছেন। লায়লী-মজনু, ইউসুফ-জোলেখা, শিরি-ফরহাদ প্রমুখ যুগলের কিংবদন্তির সাথে আমরা পরিচিত।
১৪ মার্চ ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন