৪ দিন পর আজ আবার একজনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৭৮ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল ০ দশমিক ৭৯ শতাংশ।

এর আগে সবশেষ গত ৩০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে দেশে ২ জনের মৃত্যু হয়েছিল।