৪ দিন পর আজ আবার একজনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শুন্য দশমিক ৮৬ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৯ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় দেশে কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল শুন্য দশমিক ৫৪ শতাংশ। এর আগে গত ২৩ মার্চ সর্বশেষ করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৯ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।