২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১.৩৮ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ২ জনের। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৯৮১ জন মারা গেছেন।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করে ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি ঢাকা বিভাগের এবং নারী।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।