২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ২.৯১ শতাংশ, মৃত্যু ১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৭৭ জন।
সর্বশেষ যিনি মারা গেছেন, তিনি নারী এবং রংপুর বিভাগের বাসিন্দা।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ১৮৯ নমুনা পরীক্ষা করে ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হলো।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হার ছিল ২ দশমিক ৪৩ শতাংশ।
গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।