২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত হার কমে ১.০৩ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট করোনায় মারা গেছেন ২৮ হাজার ১ জন। তবে, একদিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা সমান থাকলেও কমেছে শনাক্ত হার। গতকাল শনাক্ত হার ছিল ১.০৭ শতাংশ, আজ তা আরও কমে হয়েছে ১.০৩ শতাংশ।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক শূন্য তিন শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনের করোনা শনাক্ত হলো এবং মারা গেছেন ২৮ হাজার ১ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের ৫ জন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।