২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ১.২৫ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করে ২৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জনের করোনা শনাক্ত হলো।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের সবাই পুরুষ।

তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন এবং  চট্টগ্রাম ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।