২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ২৮, শনাক্ত ১৪.৮৫ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৪ হাজার ৮৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৮১৯ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয় এবং নতুন করে ৫ হাজার ২৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫০ শতাংশ।।

রোববারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩২ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ৮৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২০ জন পুরুষ ও ৮ জন নারী।

তাদের মধ্যে ১২ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ৪ জন রাজশাহীর, ৬ জন খুলনার, ১ জন বরিশালের, ১ জন সিলেটের, ২ জন রংপুরের।