২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ০.৭৬ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৭৬ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৮ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে ১ জন মারা যান এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১২ হাজার ১১১টি নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।