২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত বেড়ে ১.২৮ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক দুই আট শতাংশ।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের ২৪ ঘণ্টায়ও করোনায় কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল ০ দশমিক ৬৪ শতাংশ। করোনা শনাক্ত হয়েছিল ২৭ জনের।

সবশেষ গত সোমবার করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল এবং ৪ এপ্রিল ১ জনের মৃত্যু হয়েছিল।