সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের করোনার উপসর্গ দেখা দিয়েছিল। চলতি মাসের ২৩ দিনে করোনা উপসর্গ নিয়ে ১৪৮ জন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন।
সূত্র জানিয়েছে, উপসর্গ নিয়ে মোট ৪৯৮ জন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। জুন মাসে উপসর্গ নিয়ে ১২২ জনের মৃত্যু হয়েছিল। করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ২৮ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘণ্টায় ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৭২ শতাংশ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, গত দুই মাসের মধ্যে আজ সর্বনিম্ন ১৮৪ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ১৫ জন করোনা সংক্রমিত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।