সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সাতক্ষীরায় করোনায় উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৫০২ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। চলতি মাসের ২৪ দিনে সংক্রমণের উপসর্গ নিয়ে ১৫২ জন ও আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এর আগে জুন মাসে উপসর্গ নিয়ে ১২২ জন ও আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছিল।'

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায় ডা. কুদরত-ই-খোদা জানান, গত দুই মাসের মধ্যে আজ সর্বনিম্ন ১৮৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ১৩ জন করোনায় আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।