রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে, তাদের কেউ করোনায় আক্রান্ত ছিলেন না।
আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মারা যাওয়া ২ জনের মধ্যে ১ জন কুষ্টিয়ার এবং ১ জন নওগাঁর বাসিন্দা। তাদের শরীরে করোনার সংক্রমণের উপসর্গ ছিল।'
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৭৪টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৮ শতাংশ এবং নাটরে ৪ দশমিক ২৬ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৯ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১০৩ জন।