রাজশাহীতে সংক্রমণ ৪ শতাংশ, রামেক হাসপাতালে আজ মৃত্যু ১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়ার ১ নারীর মৃত্যু হয়েছে।'
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৪ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৬৩টি নমুনা পরীক্ষা করে ৯ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৪ জন, নাটোরের ২৯টি নমুনা পরীক্ষা করে ৩ জন ও জয়পুরহাটের ৮৭টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ২টি নমুনা পরীক্ষা করা পরীক্ষা হয়েছে। তাদের কেউ করোনায় আক্রান্ত নন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে সংক্রমণের হার ৪ শতাংশ, নাটোরে ১০ দশমিক ৩৪ শতাংশ ও জয়পুরহাটে ২ দশমিক ৩০ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১১ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১০৩ জন। বর্তমানে মোট ৯৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।