যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১৮ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র সরকার কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও ১৭ লাখ ৮০ হাজার ফাইজারের টিকা দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে উপহারের মোট ১ কোটি ৮৫ লাখ টিকা পেলো বাংলাদেশ।
আজ রোববার ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার এক বিবৃতিতে বলেছেন, আমরা ফাইজার ভ্যাকসিনের আরেকটি চালান দিতে পেরে গর্বিত। আমরা বাংলাদেশকে যত বেশি সম্ভব টিকা দেওয়ার গতি বজায় রাখতে সহায়তা করেছি।
তিনি আরও বলেছেন, এ বছরের শেষের দিকে ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।
২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে ফাইজার ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ প্রদান করা বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির একটি অংশ।