যুক্তরাজ্যে একদিনে ২ লাখ ১৮ হাজার শনাক্ত
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে শহরের কেন্দ্রস্থলে মাস্ক পরে হাঁটছেন দুই নারী। ছবি: রয়টার্স
যুক্তরাজ্যে একদিনে ২ লাখ ১৮ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
এদিকে ওমিক্রনের সংক্রমণ বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে গত ঘণ্টায় রেকর্ড করোনা শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে ১০ লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করেছেন, দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রনের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে আসতে যাচ্ছে।