যুক্তরাজ্যে একদিনে শনাক্ত ১ লাখ ২৯ হাজার

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ২৯ হাজার ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে নতুন বিধিনিষেধ আরোপ করবেন না বলে জানানোর একদিন পর রেকর্ড শনাক্ত হলো। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জনসন সোমবার বলেন, তিনি যুক্তরাজ্যে নতুন বিধিনিষেধ আরোপ করবেন না। কিন্তু, তার মন্ত্রীরা জনগণকে সতর্কভাবে নতুন বছর উদযাপনের আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করেছেন, স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকিতে থাকলে নিয়ম আরও কঠোর করা যেতে পারে।

এর আগেম গত ২৪ ডিসেম্বর দেশটিতে একদিনে রেকর্ড দৈনিক সংক্রমণের সংখ্যা ছিলো ১ লাখ ২২ হাজার ১৮৬।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৫৪৬ জন। যা এক সপ্তাহ আগে ছিলো ৬ হাজার ৯০২।