মৃত্যুহীন দিনে শনাক্ত ০.৬২ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায়ও দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৭ শতাংশ।