মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ২.৪৫ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ২৪৫টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।
করোনার উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে নেত্রকোনার ২ জন ও ময়মনসিংহের ১ জন। মৃতদের সবাই নারী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান দ্য ডেইলি স্টারকে জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০১ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও, সুস্থ হয়ে ১২ জন হাসপাতাল ছেড়েছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম ডেইলি স্টারকে জানিয়েছেন, এখন পর্যন্ত জেলায় মারা গেছেন ২৯০ জন, আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯ জন ও সুস্থ হয়েছেন ২১ হাজার ১৫৭ জন।