মমেক হাসপাতালে ১৫ দিনে আজ সর্বনিম্ন মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ময়মনসিংহের ১ নারীর মৃত্যু হয়েছে।'
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১২২ জন। এর মধ্যে ৫ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।