মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৪

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে সংক্রমণের উপসর্গ নিয়ে ময়মনসিংহের ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৪ জনই পুরুষ। তাদের বয়স ৩৮ থেকে ৬৫ বছরের মধ্যে। ৪ জনের মধ্যে ২ জনের বাড়ি ময়মনসিংহে। এ ছাড়া, একজন টাঙ্গাইল ও একজন গাজীপুরের বাসিন্দা।'

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ৯৯ জন। এর মধ্যে ৮ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।