মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১২

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

আজ বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে চার জনের বাড়ি ময়মনসিংহে ও একজন নেত্রকোণার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের বাড়ি ময়মনসিংহে ও একজনের বাড়ি জামালপুরে।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন। মোট ভর্তি আছেন ৪৪৫ জন। এর মধ্যে ২১ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।