মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু বেড়ে ৮

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'করোনা ওয়ার্ডে মারা যাওয়া ৮ জনেরই সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছিল। এদের মধ্যে ৩ জনের বাড়ি ময়মনসিংহে। এ ছাড়া ৩ জন নেত্রকোণা ও ২ জন জামালপুরের বাসিন্দা।'

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১২১ জন। এর মধ্যে ৬ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।