ভারত থেকে বিকেলে আসছে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা

স্টার অনলাইন রিপোর্ট

সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা আজ শনিবার বিকেলে দেশে আসার কথা রয়েছে।

বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন আজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেল ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা আসছে।

বাংলাদেশের সরকার গত বছরের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করে। টিকা পেতে সেরামকে প্রায় এক হাজার তিন শ কোটি টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিল। কিন্তু, এ পর্যন্ত দুই কিস্তিতে মাত্র ৭০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। এ ছাড়া, ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল।

এরপর আজ আসছে এই ১০ লাখ ডোজ টিকা।