ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৮ হাজার, মৃত্যু ৫৩৪
ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৫৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া, দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রমবর্ধমানভাবে সংক্রমণ বাড়ায় দিল্লি প্রথম বড় শহর হিসেবে সপ্তাহের শেষে কারফিউ জারি করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, মুদি দোকানের মতো নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব পরিষেবা সপ্তাহান্তে বন্ধ থাকবে।
মুম্বাইয়ে নাগরিক সংস্থা সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী আন্তর্জাতিক যাত্রীদের দ্রুত আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু, তবের স্বাস্থ্য কর্মকর্তারা সংকটের সম্মুখীন হয়েছেন। কারণ সেখানে অ্যান্টিজেন টেস্টিং কিটের চাহিদা বৃদ্ধির পেয়েছে।
কর্ণাটক সরকার সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ জারি করেছে এবং রাজ্যে দুই সপ্তাহের জন্য রাতের কারফিউ বাড়ানো হয়েছে। সরকার দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ব্যতীত দুই সপ্তাহের জন্য স্কুল ও প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।