বিশ্বে এক সপ্তাহে রেকর্ড করোনা শনাক্ত

স্টার অনলাইন ডেস্ক

সংবাদ সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে বিশ্বে রেকর্ড সংখ্যক করোনার সংক্রমণ হয়েছে। প্রথম করোনা শনাক্তের পর থেকে এ বছরের ২২-২৮ ডিসেম্বরে প্রতিদিন গড়ে ৯ লাখ ৩৫ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে।

এএফপির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালের শেষে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার পর এটি সর্বোচ্চ পরিসংখ্যান। বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতিদিনের দেওয়া হিসেবের ভিত্তিতে এএফপি এই পরিসংখ্যান তৈরি করেছে।