ফ্রান্স থেকে প্রায় ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেল বাংলাদেশ

স্টার অনলাইন রিপোর্ট

কোভ্যাক্স সুবিধার আওতায় ফ্রান্স সরকারের কাছ থেকে ১১ লাখ ৯৭ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে বাংলাদেশ।

আজ রোববার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছেছে বলে ঢাকার ফ্রান্স দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গত ২৯ নভেম্বর কোভ্যাক্স সুবিধার আওতায় ফ্রান্সের কাছ থেকে ২ দশমিক ৬ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পায় বাংলাদেশ।