ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২ লাখ ৭১ হাজার
ফ্রান্সে করোনার সংক্রমণ মোকাবিলায় মাস্ক পরে চলাচল করছেন নাগরিকরা। ৯ ডিসেম্বর, ২০২১। ছবি: রয়টার্স
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৭১ হাজার ৬৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রনে ইউরোপের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ফ্রান্স। ওমিক্রন তরঙ্গ মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এবং ফ্রান্সে শনাক্তের সংখ্যাও প্রতিদিন বাড়ছে।