চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার কমে ৩১.৯৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯৭ শতাংশ। 

আজ শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে গত মঙ্গলবার একই সময়ে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৫৪ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগর এলাকার এবং উপজেলায় পর্যায়ে হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সেগুলোর মধ্য মহানগরে ৮৮৭ ও উপজেলাগুলোতে ২৮০টি নমুনা পজিটিভ শনাক্ত হয়। মোট শনাক্তের পরিমান ১ হাজার ১৬৭টি।

করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত ১ হাজার ৩৫৪ জন মারা গেছেন। এর মধ্যে মহানগরে ৭৩০ জন এবং উপজেলায় পর্যায়ে ৬২৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার হাটহাজারীতে সর্বোচ্চ ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া লোহাগড়া উপজেলায় ১০, সাতকানিয়ায় ৫, বাঁশখালীতে ১০, আনোয়ারায় ২৪, পটিয়ায় ১৮, বোয়ালখালীতে ১৬, কর্ণফুলীতে ১, রাঙ্গুনিয়ায় ২৪, রাউজানে ৪০, ফটিকছড়িতে ৩২, সীতাকুণ্ডতে ১১, মিরসরাইতে ১৬ ও সন্দীপে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।